Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতা না থাকলে কী হবে বাংলার, জানিয়ে দিলেন সুদীপ

অনেকেই মনে করছেন, দলের ২৭তম প্রতিষ্ঠা দিবসে মমতা ভিন্ন যে তৃণমূলের বা বাংলার কোনও ভবিষ্যৎ নেই সেটা কার্যত বুঝিয়ে দিলেন সুদীপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। এদিন সেই দলের ২৭তম প্রতিষ্ঠা দিবস(27th Foundation Day)। ১৯৯৮ সালে এই দিনেই তৃণমূল কংগ্রেসের জন্ম দেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ২০১১ সালের মে মাস থেকে তিনিই বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করে চলেছেন। দলের প্রতিষ্ঠা দিবসে সেই জননেত্রী তথা বাংলার অভিভাবিকা না থাকলে কী হবে তা প্রকাশ্যেই জানিয়ে দিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee)। যা জানালেন তা নিয়ে এখন রীতিমত চর্চা শুরু হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন, মমতা ভিন্ন যে তৃণমূলের বা বাংলার কোনও ভবিষ্যৎ নেই সেটা কার্যত বুঝিয়ে দিলেন সুদীপ।

ঠিক কী বলেছেন উত্তর কলকাতার এই বর্ষীয়ান সাংসদ? এদিন দলের প্রতিষ্ঠা দিবসের এক অনুষ্ঠানে সুদীপ জানিয়ে দেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই দেশের রাজনীতিতে বাংলা আলোচনায় আছে। এত বড় দেশ, ২৯টি রাজ্য, ১৩৪ কোটির দেশ। এই দেশে রাজনীতির যা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময় আলোচনায় প্রথমে রাখতে হয়, কারণ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবেন না, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলে, দেশের রাজনীতির যা গতিপ্রকৃতি, বাংলা ছাগলের ৩ নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাওয়ার জন্য পাশ থেকে গুঁতোবে।’ কার্যত সুদীপের এই দাবি ঘিরেই এখন চর্চা শুরু হয়ে গিয়েছে।

এটা অস্বীকার করার অবকাশ নেই যে, দেশজুড়ে এখন বাংলার পরিচিতি হয়েই গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য হিসাবে। দেশের সর্ব শক্তিমান, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নরেন্দ্র মোদিও সর্বশক্তি দিয়ে নেমেও মমতাকে না হারাতে পেরেছেন, না তাঁর রাজ্যের দখল নিতে পেরেছেন। মমতার এই ক্ষমতাকে সমীহ করেন বিজেপির আদি নেতাদের পাশাপাশি সঙ্ঘের নেতারাও। মুখে হাজারো বিরোধিতা চালিয়ে যাচ্ছেন বিজেপির নেতারা, কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার বাংলার উন্নয়নে মমতার সরকারের একের পর এক সাফল্যে স্বীকৃতি দিতে বাধ্যও হচ্ছে। আবার দেশের বিজেপি বিরোধী জোট INDIA-তেও মমতার দাপট ও গুরুত্ব ক্রমশই বাড়ছে। সোনিয়া গান্ধি – রাহুল গান্ধিরা মমতাকে সর্বোচ্চ ও বাড়তি গুরুত্ব দিয়ে চলেছেন। এমনকি তাতে অপর কেউ শরিক নেতা চটে যাবেন কিনা তাও তাঁরা গ্রাহ্যের মধ্যে আনছেন না। স্বাভাবিক ভাবেই এই মমতা না থাকলে বাংলাকে হয়তো সত্যিই ছাগলের ৩ নম্বর বাচ্চা হয়ে দুধ খাওয়ার জন্য গুঁতোগুঁতি করতে হবে আগামী দিনে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00