Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পিছিয়ে গেল বিদেশ সফরসূচি ! শনি সন্ধেতেই পাড়ি দিচ্ছেন মমতা,দুবাই হয়ে পৌঁছবেন লন্ডন

Share:

নিজস্ব প্রতিনিধি : লন্ডনের সফরে পাড়ি দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।রবিবারই লন্ডনে পৌঁছে যাওয়ার কথা তাঁর।কিন্তু আচমকা এই সফরসূচিতে এল বদল।কেননা লন্ডনের হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে আপাতত মমতার সফরসূচিতে বদল হয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে হিথরো বিমানবন্দরের কাছে একটি সাবস্টেশনে আগুন লাগে। যা জেরে, শুক্রবার সকাল থেকেই হিথরোর উড়ান পরিষেবা বন্ধ হয়। তার ফলেই মুখ্যমন্ত্রীর বিদেশ সফর পিছিয়ে গেল।

বিমানবন্দরে সূত্রে খবর, এই বিপর্যয়ের জেরে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সেখানে বিমান ওঠানামা করতে পারবে না। বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে যাওয়ায় পর্যাপ্ত বিদ্যুৎ নেই।পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।কর্তৃপক্ষের আকস্মিক এই ঘোষণায় বিপাকে পড়েন যাত্রীরা।

শুক্রবার রাতে রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, যে সংস্থার বিমানে মুখ্যমন্ত্রী যাবেন, শেষ পর্যন্ত তাঁরা নিশ্চিত করলে শনিবার রাতের বিমানে দুবাইয়ের উদ্দেশে রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী যে বিমানে যাবেন, তা হিথরো বিমানবন্দরে না-ও নামতে পারে। হিথরোর বদলে সেই বিমান গিয়ে নামতে পারে গ্যাটউইক বিমানবন্দরে। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী সঠিকভাবে পৌঁছোতে পারেন কিনা। আজ সকলের নজর রয়েছে সেইদিকে।

উল্লেখ্য,মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২২ তারিখ অর্থাৎ শনিবার সকালে লন্ডন রওনা হওয়ার কথা ছিল।কিন্তু হিথরো বিমানবন্দরের বিপর্যয়ের জেরে শনিবারের সেই সফর পিছিয়ে যায়। ২২ তারিখের বদলে ২৪ তারিখ অর্থাৎ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হচ্ছেন বলেই জানা গিয়েছিল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৮টা ২০ মিনিটের বিমানে দুবাই হয়ে লন্ডন পাড়ি দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00