Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ ব্যারাকপুরের নাগরিক সভায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে বাড়ছে বেকারত্বের সংখ্যা। উচ্চশিক্ষিত হয়েও কাজের সুযোগ মেলেনা। বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ কম। তবুও দেশের সমস্ত ক্ষেত্র বেসরকারিকরণের পথে কেন্দ্রীয় সরকার। তাই এবার ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে আওয়াজ উঠল ব্যারাকপুরের নাগরিক সভায়। ব্যাঙ্ক বাঁচলেই বাঁচবে দেশ। এই ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে ব্যারাকপুর হর হল স্কুলে শনিবার(২৩ সেপ্টেম্বর) প্রায় ৩০০ নাগরিকের উপস্থিতিতে আয়োজিত হল নাগরিক সভা। ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের আহ্বানে একত্রিত হলেন বহু নাগরিক।

এই মঞ্চের যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত বেসরকারিকরণের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দেন। তিনি বলেন, রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক ও গ্রামীণ ব্যাঙ্ক বেসরকারিকরণের পশ্চাতে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। দেশের সম্পদ মুনাফাখোর কাছে বিক্রি হয়ে যায় বলে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন। সাধারণ মানুষের কষ্টের টাকা আত্মসাৎ করেন মুনাফাখোররা।

মঞ্চের অপর আহ্বায়ক বিশ্বরঞ্জন রায়, রেল শ্রমিক আন্দোলনের নেতা প্রিয়নাথ রায়, কেন্দ্রীয় সরকারি পেনশনার ফেডারেশনের সাধারণ সম্পাদক নিখিলেশ মিত্র, আইনজীবী রামকৃষ্ণ সাহা সহ সকলে শিক্ষা, ব্যাঙ্ক সহ নানান ক্ষেত্রে বেসরকারিকরণ ও এর বিপদের সম্ভাবনাগুলি তুলে ধরেন। ব্যাঙ্ক বেসরকারিকরণের ফলে গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেন। মঞ্চ থেকেই সাধারণ মানুষের জন্য লিগ্যাল এইড সার্ভিস ও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট চালু করা হয়েছে বলে জানান । ফলে উপকৃত হয়েছে বহু সাধারণ মানুষ।

আগামীদিনে বেসরকারিকরণের প্রতিবাদে জেলায় জেলায় আন্দোলন হবে জানান মঞ্চের আহ্বায়করা। মঞ্চের সভাপতিত্ব করেন কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ দীপক কুমার বাগচী। পরিচালনা করেন বিশিষ্ট সমাজকর্মী হীরক হোম রায়।

এবার বাড়ি বসেই করতে পারবেন থানায় জিডি, অভিনব পরিষেবা ব্যারাকপুরে

বাবা-মা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, মাধ্যমিকে কৃতিত্ব ২ পড়ুয়ার

করোনা-ই ভিলেন, শিশুচোর সন্দেহে ‘মা’কে পুলিশের হাতে তুলে দিলেন রেলযাত্রীরা

দর্শনার্থীদের চমক দিতে তৈরি ব্যারাকপুরের ১৫০ কুইন্টালের অষ্টধাতুর দুর্গা

কাঁচড়াপাড়ার মুকুলের বাড়িতে আশীর্বাদ নিতে গেলেন অর্জুন সিং

একসঙ্গে উদ্ধার দুই বোনের ঝুলন্ত দেহ , তদন্ত শুরু পুলিশের

বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও’ মঞ্চের

দশ বছর পর জেল থেকে ছাড়া পেয়েই বন্ধুকে খুন, কেন? জানুন বিস্তারিত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00