Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও’ মঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে বাড়ছে বেকারত্বের সংখ্যা। উচ্চশিক্ষিত হয়েও কাজের সুযোগ মেলেনা। বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ কম। তবুও দেশের সমস্ত ক্ষেত্র বেসরকারিকরণের পথে কেন্দ্রীয় সরকার। তাই এবার ব্যাঙ্ক বেসরকারিকরণের আওয়াজ উঠল শ্রীরামপুরের নাগরিক সভায়। ব্যাঙ্ক বাঁচলেই বাঁচবে দেশ। এই ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে শ্রীরামপুরের টাউন হলে বৃহস্পতিবার প্রায় ৩০০ নাগরিকের উপস্থিতিতে আয়োজিত হল নাগরিক সভা। ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের আহ্বানে একত্রিত হলেন বহু নাগরিক।

এই মঞ্চের যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত বেসরকারিকরণের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দেন। তিনি বলেন, দেশে মূল্যবৃদ্ধি , বেকারত্ব বাড়লেই নজর ঘোরাতে ‘এক দেশ এক নির্বাচন’, দেশের নাম বদল করার পর্ব চালু হয়। অন্যদিকে দেশের সম্পদ মুনাফাখোর কাছে বিক্রি হয়ে যায় বলে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন।

মঞ্চের অপর আহ্বায়ক বিশ্বরঞ্জন রায়, রেল শ্রমিক আন্দোলনের নেতা প্রিয়নাথ রায়, কেন্দ্রীয় সরকারি পেনশনার ফেডারেশনের সাধারণ সম্পাদক নিখিলেশ মিত্র প্রতিবন্ধী আন্দোলনের নেতা অনির্বাণ মুখার্জী সহ সকলের শিক্ষা, ব্যাঙ্ক সহ নানান ক্ষেত্রে বেসরকারিকরণ ও এর বিপদের সম্ভাবনাগুলি তুলে ধরেন। ব্যাঙ্ক বেসরকারিকরণের ফলে গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন।

এমনকি পথ নাটিকার মাধ্যমে মানুষের কাছে বেসরকারিকরণের বিপদের কথা তুলে ধরার কথা বলেন নাট্যকর্মী রূপক চট্টোপাধ্যায়। মঞ্চ থেকেই সাধারণ মানুষের জন্য লিগ্যাল এইড সার্ভিস ও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট চালু করা হয়। ফলে উপকৃত হয়েছে বহু সাধারণ মানুষ। আগামীদিনে বেসরকারিকরণের প্রতিবাদে জেলায় জেলায় আন্দোলন হবে জানান মঞ্চের আহ্বায়করা। মঞ্চের সভাপতিত্ব করেন বর্ষীয়ান সমাজকর্মী স্মৃতিভূষণ দেওয়ানজী ও পরিচালনা করেন বিশিষ্ট নাট্যকর্মী তাপস মজুমদার।  

ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ ব্যারাকপুরের নাগরিক সভায়

সিমলাগড় স্টেশনের বেসরকারিকরণ, বেহাল পরিষেবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00