দর্শনার্থীদের চমক দিতে তৈরি ব্যারাকপুরের ১৫০ কুইন্টালের অষ্টধাতুর দুর্গা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছরের দুর্গাপুজোয় নয়া চমক দিতে চলেছে ব্যারাকপুরের এভারগ্রিন ক্লাব । লোহা, তামা, ব্রোঞ্জ সহ মোট আটটি ধাতু দিয়ে দুর্গা প্রতিমা গড়েছেন হাবড়ার প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। প্রায় দুমাসের বেশি সময় ধরে কয়েকজন শিল্পীকে সঙ্গে নিয়ে প্রতিমা গড়ছেন তিনি। মূলত, বাড়িতে ব্যবহৃত ধাতুর জিনিস ও ফেলে দেওয়া পার্টস দিয়ে তৈরি করা হয়েছে এই মূর্তি। এই বছরে ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবের পুজোর থিম প্রকৃতি ও জল । এবারে পরিবেশ বান্ধব পুজোর ভাবনাকে সামনে রেখেছে পুজো উদ্যোক্তারা। এই প্রতিমার ওজন ১৫০ কুইন্টাল ।

জানা গিয়েছে, প্রতিমার হাত ও মুখ তৈরি করতে ব্যবহার করা হয়েছে তামা। বাকি অংশে ব্যবহার করা হয়েছে গাড়ির বিভিন্ন পার্টস ও বাড়ির ফেলে তামার বস্তু দিয়ে। পিতল ও দস্তা দিয়ে গড়ে উঠছে লক্ষ্মী ও সরস্বতী প্রতিমা। অন্যদিকে, গণেশ ও কার্তিক তৈরি হচ্ছে রুপো ও ব্রোঞ্জ দিয়ে।

এই অষ্টধাতুর প্রতিমা নির্মাণ নিয়ে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার জানান, ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবের পুজোর থিম প্রকৃতি ও জল । এমন থিম শুনেই পরিবেশবান্ধব জিনিস দিয়েই প্রতিমা তৈরির ভাবনা মাথায় এসেছিল। আগে মুক্ত, সোনা, হিরে দিয়ে প্রতিমা তৈরি করেছি, তাই এবার অষ্টধাতুর প্রতিমা বানালাম।

 

সেপ্টেম্বরে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক, জরুরি কাজ আগেভাগেই সেরে রাখুন

এবার বাড়ি বসেই করতে পারবেন থানায় জিডি, অভিনব পরিষেবা ব্যারাকপুরে

বাবা-মা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, মাধ্যমিকে কৃতিত্ব ২ পড়ুয়ার

করোনা-ই ভিলেন, শিশুচোর সন্দেহে ‘মা’কে পুলিশের হাতে তুলে দিলেন রেলযাত্রীরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]