নিজস্ব প্রতিনিধিঃ ফের খড়গপুর আইআইটি-তে রহস্য মৃত্যু । শুক্রবার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে কেমিস্ট্রি বিভাগের জুনিয়র টেকনিশিয়ন তথা জুনিয়র ল্যাবরেটরি সহায়কের । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, নিহত ব্যক্তি হলেন ২৯ বছরের সাকির আলি মোল্লা। তিনি জুনিয়র ল্যাবরেটরি সহায়কে হিসাবে দীর্ঘ দুই বছর ধরে আইআইটি খড়গপুরে কাজ করেন ।
এদিন সকাল থেকেই সহকর্মীরা সাকিরকে দেখতে পায়নি । ক্যাম্পাস জুড়ে শুরু হয় খোঁজাখুঁজি । আর তখনই আইআইটি-র ক্যাম্পাসের কোয়ার্টারের ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় সহকর্মীরা । খবর দেওয়া হয় পুলিশকে । কী কারণে আত্মহত্যা তা এখন জানা যায়নি । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি কোন সুইসাইট নোট ।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার সামালি গ্রামে বাড়ি সাকির আলির। খড়গপুর আইআইটিতে ২০২২ সালের ডিসেম্বর মাসে কাজে যোগ দিয়েছিলেন তিনি। এরপর থেকেই ক্যাম্পাসের কোয়ার্টারে থাকতেন সাকিব। ইতিমধ্যেই তাঁর পরিবারকে আত্মহত্যার খবর দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে আইআইটির সিকিউরিটি এবং পুলিশ। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে জোরকদমে শুরু হয়েছে তদন্ত । বলা বাহুল্য, এই ঘটনা প্রথম নয় । এরআগে আইআইটি খড়গপুর থেকে অসমের ছাত্র ফয়জান আহমেদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল । এই আবহে এবার আইআইটি কর্মীর আত্মহত্যার ঘটনায় ক্যাম্পাসের মধ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।