Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাইবার অপরাধে যুক্ত? ২৮ হাজার ফোন বন্ধের নির্দেশ কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দিন দিন দেশ জুড়ে বাড়ছে প্রতারণা । প্রতিদিন কেউ না কেউ প্রতারণার শিকার হচ্ছে। এই আবহে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ডিপার্টমেন্ট অফ টেলিকমিনিউকেশন তরফে জানান হয়েছে টেলিকম সার্ভিস অপারেটর্সদের ২৮,২০০ মোবাইল হ্যান্ডসেট ব্লক করার নির্দেশ দিয়েছে ৷ এবং পাশাপাশি সংশ্লিষ্ট ২০ লাখের বেশি মোবাইল নম্বরকে  পুনরায় যাচাই করার নির্দেশ জারি করা হয়েছে ৷

ইতিমধ্যেই DOT গোটা দেশ জুড়ে ৩৪৮ টি মোবাইল বন্ধ করে দিয়েছে। ১০৮৩৪ টি সন্দেহজনক মোবাইল নম্বর পুনরায় যাচাইয়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সাইবার প্রতারণা এবং আর্থিক জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার কারণে প্রায় ১.৫৪ লক্ষ মোবাইলকে শনাক্ত করা হয়েছে। বর্তমানে টেলিকম জালিয়াতি রুখতে শুরু হয়েছে  জোর কদমে প্রস্তুতি।

উল্লেখ্য, গত দুমাস ধরে জালিয়াতি রুখতে টেলিকম বিভাগ   চালু করেছে Chaksu পোর্টাল। আর এই পোর্টাল চালু হওয়ার পর থেকে সাইবার অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে ৫২টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে। এই প্রসঙ্গে ডিওটি জানিয়েছে,‘ এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নেটওয়ার্ক সম্পূর্ণ ভাবে বিছিন্ন করা এবং নাগরিকদের এরকম প্রতারণা থেকে সুরক্ষিত রাখা ৷’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00