Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে সরকার গঠনের পথে বিলাবল-নওয়াজ জোট

Share:

নিজস্ব প্রতিনিধি : পাকিস্তানে সরকার গঠন করতে চলেছে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ ও পাকিস্তান পিউপিলস পার্টির জোট। মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত হয়। শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। পরবর্তী পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন আসিফ জারদারি।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পাকিস্তানে সরকার গঠন নিয়ে আলোচনায় বসে পাকিস্তান মুসলিম লিগ ও পাকিস্তান পিউপিলস পার্টি। এরপর পাকিস্তান পিউপিলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জানান, পিপিপি ও পিএমএলএনের সরকার গঠনের মতো উপযুক্ত সংখ্যা রয়েছে। ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ। পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন আসিফ আলি জারদারি। বিলাবল ভুট্টোর সঙ্গে সুরে সুর মিলিয়ে শাহবাজ শরিফও পাকিস্তান পিউপিলস পার্টিকে সমর্থন করার কথা জানিয়ে দেন। সরকার গড়ার জন্য এগিয়ে আসায় দুই দলের নেতৃত্বকেই ধন্যবাদ জানান শাহবাজ শরিফ।

ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া পিএমএল-এনের প্রধান শাহবাজ শরিফ জানান, নতুন সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া মোটেই সহজ কাজ হবে না। তবে এর আগে জোট সরকার একাধিক প্রতিবন্ধকতা পেরিয়েছে। তবে যতই প্রতিবন্ধকতা আসুক, দুই দল একসঙ্গে লড়াই করে তা ঠেকাবে। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জেতে ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ সমর্থিত নির্দল প্রার্থীরা। সবচেয়ে বেশি আসনে জিতলেও পাকিস্তানে সরকার গঠন করতে পারেনি নির্দল প্রার্থীরা।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00