Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়িতে কার অধিকার? স্বামীর মৃত্যুর পরে হাতাহাতি- ভাঙচুর ২ স্ত্রীর

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ঘরে তালা লাগানো থাকবে। বিয়ের নথি দেখিয়ে আদালতের নির্দেশ দেখালেই ওই ঘরে থাকা যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যু হয়েছে স্বামীর (HUSBAND)। এরপরেই কার বাড়ি তা নিয়ে ‘যুদ্ধ’ বাধল ২ স্ত্রীর (WIFE) মধ্যে! দু’জনেরই দবি এই বাড়ি ‘শুধু তাঁর স্বামীর’। জানা গিয়েছে, স্বামীর বাড়িতে (HOUSE) লাগানো ছিল তালা। হঠাৎ তালা ভাঙতে শুরু করেন দ্বিতীয় স্ত্রী। খবর পেয়ে প্রথম স্ত্রী ছুটে আসেন এলাকায়। সঙ্গে নিয়ে আসেন স্ত্রী হওয়ার ‘প্রমাণ’। নদিয়া জেলার ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

স্বামীর নাম মনোজ কুমার বিশ্বাস। বাড়ি চাকদা থানার কামালপুরে। কর্মসূত্রে বাড়ি ভাড়া নিয়ে তিনি থাকতেন মদনপুরের একটি ভাড়াবাড়িতে। গত ৩ মে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পূর্ত দফতরে কাজ করতেন তিনি। অবসরও হয়েছিল তাঁর। জানা গিয়েছে, চাকদা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ওপর ৫ কাঠা জমিতে থাকা একটি বাড়ি নিয়েই বচসা। ওই বাড়িতে এসে তালা ভেঙে থাকতে শুরু করেছিলেন অঞ্জু বিশ্বাস। তাঁর দাবি, তিনি দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী চায়না বিশ্বাস তা মানতে নারাজ। প্রতিবেশীরা ওই ঘরে অপরিচিত মহিলা দেখে খবর দেন স্থানীয় কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্যকে। কাউন্সিলর দ্বিতীয় স্ত্রী দাবি করা মহিলাকে বাড়ি থেকে বের করে আবার তালা ঝুলিয়ে দিয়েছেন ওই বাড়িতে। ঘটনাস্থলে পুলিশও এসেছিল।

প্রথম স্ত্রী বলেন, তাঁর স্বামীর মৃত্যুর পর তিনি ছেলেকে নিয়ে থাকেন মদনপুরের বাড়িতে। জে ঘর নিয়ে ঝামেলা সেই ঘর পুর প্রকল্পের। তিনি বিয়ের প্রমাণ ও স্বামীর পেনশনের নথিও জমা দিয়েছেন কাউন্সিলরের কাছে। জানিয়েছেন, ঘর দখল মুক্ত করার আবেদন। দ্বিতীয় স্ত্রী দাবি করা মহিলা বলেন, তাঁর স্বামীর ঘর। তাই তিনিই থাকবেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ঘরে তালা লাগানো থাকবে। বিয়ের নথি দেখিয়ে আদালতের নির্দেশ দেখালেই ওই ঘরে থাকা যাবে।

এই প্রসঙ্গে কাউন্সিলর জানান, চায়না বিশ্বাস বিয়ের নথি ও উপযুক্ত কাগজ জমা দিয়েছেন। অঞ্জু বিশ্বাস নামে এক মহিলা নিজেকে দ্বিতীয় স্ত্রী দাবি করে ওই ঘরের দখল নিয়েছিলেন। তাঁদের ঘর থেকে বের করে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও বুধবার অঞ্জু বিশ্বাস বাড়ির তালা ভাঙতে শুরু করেন। অসংলগ্ন কথাও বলেন। এরপরে পুলিশ ডাকা হয়।

সামান্য ঝগড়ার চরম পরিণতি, রেগে বউয়ের নাক কামড়ে দিলেন স্বামী

হাড়হিম ঘটনা সুতিতে, সন্তানের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

‘কুপিয়ে দিল’, অসুস্থ স্বামীর ডাকে এসে খুন মহিলা, হাড়হিম কাণ্ডে চাঞ্চল্য চুঁচুড়ায়

চলতি মাসেই ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ‘বাংলার বাড়ি’-র দ্বিতীয় কিস্তির টাকা

আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্ত্রীকে খুনের হুমকি, গ্রেফতার স্বামী সহ ২

সন্দেহ! স্ত্রী’র গলায় ধারালো অস্ত্রের কোপ, নিজেরও চরম পরিণতি…

‘একই সঙ্গে চাকরি পেয়েছিলেন, খোয়ালেনও একসাথে’ অসহায় অবস্থা সাহা দম্পতির

স্ত্রীকে খুন করে পুলিশ ডাকলেন খুনি স্বামী, তাজ্জব আইনরক্ষকেরাও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00