Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্রাক চালককে অপহরণ করে খুনের অভিযোগ, গ্রেফতার ৩

এক ট্রাক চালককে অপহরণ করে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁতে৷ এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক ট্রাক চালককে অপহরণ করে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁতে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে এক ব্যক্তিকে গোপালনগর থানার সিমলে ফাঁড়ি এলাকা থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করার পর তাঁকে চিকিৎসার জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তির নাম গৌর দত্ত। তাঁর বয়স ৫২ বছর। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। বনগাঁ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের চামড়াপট্টি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। অন্যদিকে স্থানীয়দের একাংশের দাবি, নিহত ওই ব্যক্তি সোনা পাচার চক্রের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। নিহত গৌর দত্তের পরিবারের দাবি, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। পরিবারের আরও অভিযোগ, গৌর দত্তকে দিয়ে জোর করে সোনা পাচারের কাজ করানো হচ্ছিল। পরিবারের সদস্যরা জানান, বুধবার ট্রাক নিয়ে ভারত-বাংলাদেশের পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে গিয়েছিলেন তিনি। বাংলাদেশে এক ব্যক্তি গৌরকে কয়েকটি সোনার বিস্কুট ধরিয়ে দেয়। এরপর সীমান্ত পেরনোর সময় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ার পর বাংলাদেশ বর্ডার গার্ডের জওয়ানরা সেগুলি নিয়েও নেয়। অভিযোগ, বাড়িতে আসার পর গৌর বাবুর বাড়িতে চড়াও হন কয়েকজন, তাঁকে তুলে নিয়ে যায় তারা। এরপর তাঁর কোনও খোঁজ না মেলায় বনগাঁ থানায় যোগাযোগ করেন পরিবারের লোকজন। পুলিশের কাছ থেকে খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে পৌঁছন।

অন্যদিকে এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম যথাক্রমে রশিদ মন্ডল, মনোজ বৈদ্য ও রাকেশ কারিগর। অপহরণ করে খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্ত্রী শশী পাঁজার PA-এর পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশের জালে ১

IC’র প্ররোচনায় উত্তপ্ত আমডাঙা! পুলিশকে লক্ষ্য করে ইটবর্ষণ বিক্ষোভকারীদের

সন্তানদের রেখে প্রেমিকের সঙ্গে ‘সংসার’,রাগের মাথায় ভয়ঙ্কর বদলা নিল স্বামী..

বাবার কাছ থেকে শেখা, ‘পদ্মশ্রী’তে সম্মানিত হয়ে আবেগে ভাসলেন ঢাকি গোকুলচন্দ্র দাস

বীরভূমের যুবককে অপহরণ করে ৫০ লক্ষ মুক্তিপণ দাবি, পুলিশের ত‍ৎপরতায় ফিরল বাড়ি

ডানে নয়, দুর্গার বাঁ দিকে গণেশ! ৯৯ বছরের পুরনো সাহা বাড়ির পুজো

উত্তরপ্রদেশে ১৭ বছরের কিশোরীকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

নির্বাচনের আগে গাইঘাটায় চলল গুলি, আটক  ১

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00