Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্রামীণ জনপ্রতিনিধির ভাতা অনলাইনে, চালু হচ্ছে Honorarium Credit System Portal

রাজ্যের ৭৪ হাজার গ্রামীণ জনপ্রতিনিধির ভাতা অনলাইনে দিতে চালু হচ্ছে Honorarium Credit System Portal। পঞ্চায়েত দফতর এই পোর্টাল তৈরি করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার থেকে পঞ্চায়েত সদস্য সহ বিভিন্ন পদাধিকারী মিলিয়ে রাজ্যের ৭৪ হাজার গ্রামীণ জনপ্রতিনিধির(Rural People’s Representative) ভাতা অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এতদিন খাতায়কলমে হিসেব করে টাকা পাঠানো হতো তাঁদের। এতে সর্বক্ষণ Track করতে সমস্যা হতো। তাছাড়া দেখা দিয়েছিল আরও একাধিক সমস্যা। ফলে কখনও ২ মাস, কখনও-বা ৩ থেকে ৪ মাস অন্তর টাকা পেতেন তাঁরা। এনিয়ে যথেষ্ট অসন্তোষ তৈরি হয়েছিল পঞ্চায়েতের এই পদাধিকারীদের মধ্যে। সেই অসন্তোষ দূর করার পাশাপাশি গোটা ব্যবস্থাটিকে আধুনিক প্রযুক্তিবান্ধব করে তুলতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের ৭৪ হাজার গ্রামীণ জনপ্রতিনিধিকে এবার থেকে Online-এ ভাতা পাঠানো হবে।  

সেই লক্ষ্যেই ঝঞ্ঝাটমুক্তভাবে ভাতা(Allowance) দিতে রাজ্যের পঞ্চায়েত দফতর(Panchayat and Rural Development Department) এবার নতুন পোর্টাল তৈরি করেছে। তার নাম দেওয়া হয়েছে ‘Honorarium Credit System’। এর মাধ্যমে সরাসরি পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সঞ্চালক, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং কর্মাধ্যক্ষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। নতুন বোর্ড গঠন হওয়া থেকে বকেয়া যে টাকা পাওনা রয়েছে, তা এমাসের শেষে অথবা সামনের মাসের শুরুতেই সমস্ত অ্যাকাউন্টে পাঠানো হবে। তারপর ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে টাকা ঢুকবে পঞ্চায়েত পদাধিকারীদের অ্যাকাউন্টে।

নতুন পোর্টালের মাধ্যমে টাকা প্রদানের জন্য সব জনপ্রতিনিধির ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের কাজ চলছে। সেটি শেষ হবে কিছুদিনের মধ্যেই। তারপরই টাকা ছাড়া হবে। উল্লেখ্য, রাজ্যে পরিবর্তনের পরে পরেই মুখ্যমন্ত্রী জোর দেন রাজ্যের সব কাজ যতটা সব প্রযুক্তিবান্ধব করতে তুলতে। সেই লক্ষ্যেই রাজ্যের প্রতিটি দফতরের নিজস্ব পোর্টালের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের জন্য পৃথক পৃথক পোর্টাল চালু করার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। 

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

অনলাইনে জিনিস কিনলে সাবধান, শিলিগুড়িতে পুলিশের জালে খোদ ডেলিভারি বয়

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00