Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবি রাতে গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী, অশান্ত হরিহরপাড়া

বাংলার বুকে একের পর কংগ্রেস প্রভাবিত জেলায় খুন হচ্ছেন তৃণমূল কর্মীরা। রবি রাতে হরিহরপাড়ায় খুন করা হয়েছে এক দুধ ব্যবসায়ী তথা তৃণমূল কর্মীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট মিটতেই বাংলার(Bengal) বুকে একের পর কংগ্রেস প্রভাবিত জেলায় খুন হচ্ছেন তৃণমূল কর্মীরা(TMC Workers)। রবিবার রাতে মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) হরিহরপাড়ায় গুলি করে খুন(Murder) করা হয়েছে এক দুধ ব্যবসায়ী তথা তৃণমূল কর্মীকে। মৃত ব্যক্তির নাম সনাতন ঘোষ। রবিবার রাত বারোটা নাগাদ সনাতন ঘোষ সহ আরও দু’জন দুগ্ধ ব্যবসায়ী বাইকে করে গজনীপুর থেকে পাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। তখনই গজনীপুর ও শ্রীপুরের মধ্যবর্তী মাঠ এলাকায় কয়েকজন দুষ্কৃতী বাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে সনাতনকে গুলি করে(Shootout)। সনাতনের দেহে একাধিক গুলি লেগেছে বলে পুলিশ সূত্রের খবর। গুলির আওয়াজ ও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। তাঁরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি। তাঁকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে সনাতনকে বহরমপুর শহরে থাকা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহারপাড়া(Hariharpara) থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। ঘটনাটিকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে হরিহরপাড়ায় উত্তেজনা রয়েছে। সনাতন এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত ছিলেন। মৃতের পরিবার ঘটনাটিতে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে। কে বা কারা গুলি করেছে, গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, হরিহরপাড়া যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সেই বহরমপুরে এবার ইন্দ্রপতন ঘটে গিয়েছে। তৃণমূলের কাছে পরাজিত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ৫ বারের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তার পরে পরেই হরিহরপাড়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের যোগ রয়েছে। কেননা, সনাতনকে এর আগে একাধিকবার বিজেপিতে যোগ দিতে বলা হয়েছিল। কিন্তু সনাতন তৃণমূল ছেড়ে পদ্মফুলে যেতে চাননি। সম্ভবত তারই মাশুল গুণতে হল তাঁকে। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। 

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00