জোর ধাক্কা শুভেন্দুর, নন্দীগ্রামে সমবায় সমিতিতে বিজেপির ক্রস ভোটে জয়ী তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় হিসাবে পরিচিত নন্দীগ্রামে ফের ধাক্কা খেল বিজেপি। খোদ দলেরই তিন সদস্য বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল প্রার্থীকে ভোট দিলেন। আর ওই ভোটের জেরেই জয়ী হলেন ঘাসফুল শিবিরের প্রার্থী। সেই সঙ্গে সমবায় সমিতির পরিচালন সমিতিতেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল রাজ্যের শাসকদল। দলের তিন সদস্যের ক্রস ভোটিংয়ের খবর জানাজানি হতেই বিড়ম্বনায়  নিয়ে  পড়েছে পদ্ম শিবির। তৃণমূলকে ভোট দেওয়া তিন সদস্যর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। 

গত ৮ডিসেম্বর নন্দীগ্রাম-২ ব্লকের টাকাপুরা সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনে জোর টক্কর হয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূলের সঙ্গে বিজেপির। ৪৪ আসন বিশিষ্ট সমবায় সমিতিতে দুই দলই ২২টি করে আসনে জয়ী হয়। শনিবার ছিল পরিচালক নির্বাচন। পরিচালকদের জন্য নির্দিষ্ট ১২টি আসনের মধ্যে ১১টি আসনে ভোটাভুটি ছাড়াই জয়ী হয়েছিলেন তৃণমূলের ৬  জন এবং বিজেপি’র ৫ জন। বাকি আসনটির জন্য ভোটাভুটি হয়। প্রার্থী ছিলেন  তৃণমূলের  ভূদেব খাঁটুয়া এবং বিজেপির তারাপদ খাঁটুয়া। ভোটাভুটি শেষে দেখা যায় ঘাসফুল শিবিরের প্রার্থী ২৫টি ভোট পেয়েছেন আর বিজেপি প্রার্থী পেয়েছেন ১৯টি ভোট। অর্থা‍ৎ বিজেপির তিন সদস্য নিজেদের প্রার্থীকে ভোট না দিয়ে তৃণমূল প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোটের ফল প্রকাশের পরেই উল্লাসে মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। 

উল্লেখ্য, কয়েকদিন আগে  নন্দীগ্রাম–এগরায় সমবায় সমিতি নির্বাচনে ব্যাপক জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।   এগরা–১ ব্লকের রামকৃষ্ণ সমবায় সমিতিতে মোট ৩৮টি আসন ছিল । এরমধ্যে সবকটাই গিয়েছিল তৃণমূলের দখলে। বলা বাহুল্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা আসনে জয় পায় বিজেপি। এরপর থেকেই একের পর এক  সমবায় নির্বাচনে জয়ী হয় তৃণমূল ।  পর পর  সমবায় নির্বাচনে জিতে নন্দীগ্রামে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস বলে মনে করছে রাজনৈতিক মহল ।  

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]