ছাগলের লোভেই খাঁচায় ধরা পড়ল কুলতলির বাঘ, রাতভর গর্জনে আতঙ্ক এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কুলতলি :  অবশেষে ছাগলের লোভেই বনদফতরের পাতা ফাঁদে ধরা পড়েছে সুন্দরবনের বাঘ। দক্ষিণ ২৪ পরগনা কুলতলী ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকার বাঘের আনাগোনা টের পেয়ে সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর দেওয়া হয়। কুলতলি বিটের আধিকারিকরা ও বন কর্মীরা জাল, লোহার খাঁচা নিয়ে আসে। দুপুর থেকেই বাঘের খোঁজ চালিয়ে তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।

বাঘের অবস্থান বুঝতে পেরে চারদিকে প্রায় এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে রাখা হয়। পাতা হয় খাঁচা। টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে একটি ছাগল। সারারাত সেইভাবে থাকার পর রবিবার ভের রাতের দিকে খাঁচায় ধরা পড়ে দক্ষিণরায়। ছাগলের লোভেই বেরিয়ে এসেছিল ঝোপ থেকে। কিন্তু অবশেষে ধরা পরে যায় সে।

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের দেউলবাড়ী গ্রামে ফের বাঘ ঢোকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। শনিবার সকালেই স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, পাশের জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক বাঘ লোকালয়ে প্রবেশ করেছে। ঘটনাটি সামনে আসতেই গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

বন দফতরের তরফে জানানো হয়েছিল, বাঘটিকে ধরা ও জঙ্গলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাতা হয়েছিল খাঁচা, নজরদারি চালিয়েছেন প্রশিক্ষিত বনকর্মীরা। দিন রাত অপেক্ষার পর অবশেষে খাঁচায় ধরা দিয়েছে সে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছিল। গ্রামে মাইকিং করে সবাইকে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছিল। বাঘটি অবশেষে খাঁচায় ধরা পড়লে স্বস্তির নিশ্বাস ফেলেছেন গ্রামবাসী। বাঘটিকে সুস্থ -স্বাভাবিক ভাবে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

কুলতলির দেউলবাড়ী এলাকায় বাঘের আতঙ্ক, সতর্ক বন দফতর

ফালাকাটায় হাতির হানায় সদ্যোজাত-সহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

ফের সাপের হানা পুর ভবনে, আতঙ্কে থর হরি কম্প কর্মীরা

ঝাড়গ্রাম ছাড়িয়ে পুরুলিয়ায় ওড়িশার ‘জিনাত’, জানাল বনদফতর

মুখে জীবে প্রেম, বাস্তবে গুলি করে খুন ১৭ হনুমানকে

সুন্দরবনে ঘুমের মধ্যেই দক্ষিণরায়ের পেটে মৎস্যজীবী

হলং বনবাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনায় SIT গঠন বনদফতরের, FIR থানায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]