হলং বনবাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনায় SIT গঠন বনদফতরের, FIR থানায়

হলং বনবাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনায় SIT গঠন করে তদন্ত শুরু করে দিল রাজ্যের বনদফতর। ফালাকাটা থানাতে দায়ের হয়েছে FIR-ও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলোতে ছিল না কোনও পর্যটক। তাই এসি মেশিন(AC Machine) চালু থাকার কোনও কথা নয়। তারপরেও নাকি এসি মেশিন বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়েছিল গোটা বাংলায়। প্রশ্ন, যদি এসি মেশিনই না চলে থাকে তাহলে সেই মেশিনে বিস্ফোরণ হল কীভাবে? উত্তরবঙ্গে(North Bengal) টানা বৃষ্টিতে কার্যত বন্যার পরিস্থিতি। এই অবস্থায় সম্পূর্ণ কাঠের তৈরি বাংলোতে আগুন ধরা চট সম্ভব নয়। আগুন লাগলেও তা থেকে প্রচুর ধোঁয়া বার হওয়ার কথা, দাউদাউ করে গোটা বাংলো জ্বলে ওঠার কথা নয়। কিন্তু উত্তরবঙ্গের জলদাপাড়ার(Jaldapara National Park) হলং বনবাংলো(Holong Forest Banglow) দাউ দাউ করে জ্বলে উঠে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কীভাবে এটা সম্ভব হল? এই প্রশ্নই ঘুরছে রাজ্যজুড়ে পর্যটক থেকে জঙ্গলপ্রেমীদের মধ্যে। প্রশ্ন ঘুরছে প্রশাসনের অন্দরেও। আর তাই হলং বনবাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনায় Special Investigation Team বা SIT গঠন করে তদন্ত শুরু করে দিল রাজ্যের বনদফতর(Forest Department)। একই সঙ্গে ফালাকাটা থানাতে দায়ের হয়েছে FIR-ও।

হলং বনবাংলোতে অগ্নিকাণ্ডকে ঘিরে একের পর এক প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল সর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছিল। তবে বনদফতর গোটা বিষয়টি একেবারেই হালকাভাবে নিতে চাইছে না। আর তাই হলং বাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনায় SIT গঠন করে তদন্ত শুরু করে দিল রাজ্যের বনদফতর। পাশাপাশি বনদফতরের জলদাপাড়ার রেঞ্জ অফিসের তরফে এই ঘটনায় ফালাকাটা থানাতে দায়ের হয়েছে FIR-ও। ফালাকাটা থানার পুলিশ আধিকারিকেরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাংলোতে আগুন লাগার সময় যে বনকর্মীরা ছিলেন তাদের সঙ্গে কথাও বলছেন তদন্তকারী পুলিশ আধিকারিকেরা। বনদফতর যে SIT গঠন করেছে, তাঁদের তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখছেন একাধিক বনকর্তাও। জঙ্গল বন্ধ থাকার জেরে ওই হলং বাংলোতে অগ্নিকাণ্ডের সময় কেউ ছিলেন না। সেই পর্যটকশূন্য বাংলোতে কীভাবে আগুন লাগল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে নানান মহলেও। তাই আগুন লেগেছিল না আগুন লাগানো হয়েছিল এখন সেই প্রশ্নটাই উঠে গিয়েছে।  

ডুয়ার্সের বুকে জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যে ছিল হলং বনবাংলো। জলদাপাড়ার গেট থেকে অনেকটা যাওয়ার পরে এই হলং বাংলো পড়ত। হলং বনবাংলোর সঙ্গে বহু পরিবারের একটা নস্টালজিক ব্যাপার রয়েছে। ফেসবুকে সেই হলং বনবাংলোতে ঘুরতে যাওয়ার ছবিতে কার্যত ছেয়ে গিয়েছে। কে কবে সেই বাংলোতে ঘুরতে গিয়েছিলেন তারা নানা ছবি পোস্ট করা হচ্ছে। যদিও সেই বাংলো এখন শুধুই অতীত আর স্মৃতি। আর কয়েকমাস পরেই পুজো। অনেকেই ভেবেছিলেন নির্জনে হলংয়ে কাটিয়ে দেবেন কয়েকটি দিন। কিন্তু সেটা আর হবার নয়। এই অবস্থায় অনেকে সোশ্যাল মিডিয়াতে দাবি তুলছেন, হলংয়ের ধ্বংসস্তূপে আগের মডেল এক রেখেই নতুন কাঠার বনবাংলো গড়ে তোলা হোক। যদিও বনদফতরে কান পাতলে শোনা যাচ্ছে, আপাতত খুব দ্রুত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ে তড়িঘড়ি করে কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না রাজ্য সরকার।

পুজোয় বাজেটের মধ্যে ঘুরে আসুন উত্তরবঙ্গে, রইল বিশেষ পরামর্শ

ছুটি মাত্র চারদিন, পুজোর ঠিকানা হোক এই তিন পাহাড়ি গ্রাম

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

IIM জোকায় ধর্ষণকাণ্ডের তদন্তে ৯ সদস্যের সিট গঠন

পর্ণশ্রীতে ভুয়ো সোনার গয়নায় ১১লক্ষ টাকার প্রতারণা, এফআইআর দায়ের

ছাগলের লোভেই খাঁচায় ধরা পড়ল কুলতলির বাঘ, রাতভর গর্জনে আতঙ্ক এলাকায়

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে বিশেষ দল গঠন নবান্নের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]