ঝাড়গ্রাম ছাড়িয়ে পুরুলিয়ায় ওড়িশার ‘জিনাত’, জানাল বনদফতর

Share:

নিজস্ব প্রতিনিধি :- ওড়িশার থেকে রাতারাতি অবস্থান বদল করল ওড়িশার বাঘিনীর।রবিবার সকালে ঝাড়গ্রাম পেরিয়ে পুরুলিয়ায় ঢুকে পড়ে সে। সকাল সাড়ে সাতটা নাগাদ পাওয়া খবর অনুযায়ী, পুরুলিয়ার বান্দোয়ানে ১ বনাঞ্চলের ঘাঘরাতে রয়েছে ‘জিনাত’। ওড়িশা ও বাংলা, দুই রাজ্যের বনদফতর জানিয়েছে, যমুনা ও জিনাত নামে এই দুই বাঘের মধ্যে এখন বাংলায় রয়েছে শুধুমাত্র জিনাত।  রেডিও কলারের তথ্য বলছে, যমুনা বাংলায় নেই। সে  আপাতত বালাসোরের জঙ্গলে রয়েছে।

জানা গিয়েছে , ওড়িশার সীমানা পার করে ঝাড়গ্রাম লাগোয়া জঙ্গলে পায়চারি করছে আড়াই বছরের বাঘিনীটি। এই ঝাড়গ্রামপুরুলিয়ার বান্দোয়ান, ও ঝাড়খণ্ড ছুঁয়ে রয়েছে ময়ূর ঝরণা হস্তি প্রকল্প। জিনাতের গলায় থাকা রেডিও কলার বলছে, রাতভর হস্তি প্রকল্পের আওতায় থাকা জঙ্গলেই ঘুরে বেরিয়েছে  সে। এদিন সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ পুরুলিয়ার বান্দোয়ানে ১ বনাঞ্চলের ঘাঘরা থেকে  রেডিও কলারের সিগনাল মিলেছে।

বিগত কিছু দিন ধরে দুই  বাঘের আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। সেই সঙ্গে একাধিক এলাকায় বাঘের হানার ঘটনা ঘটেছে । এই পরিস্থিতিতে জোড়া বাঘের আতঙ্ক অনেকেই কম বলে মনে করছেন বনদফতরের আধিকারিকরা। তবে যমুনা ও জিনাতের বর্তমান অবস্থানের দিকে সর্বদা নজর রাখছে বনদফতর। 

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

পুরুলিয়ায় জেলাশাসকের দফতরে মারাত্মক কাণ্ড! ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর

হাড়হিম দৃশ্য! পুরুলিয়ায় রেললাইনের ওপরে ২ নাবালিকা সহ ৩ দেহ, চাঞ্চল্য

বাঘের আতঙ্ক বিদ্যালয়ে! শিক্ষামূলক ভিডিওতে ছড়াল গুজব, আতঙ্কে পড়ুয়ারা

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]