Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আচমকা বাড়ির ছাদ ভেঙে মাটিতে ঢুকে গেল ধাতব গোলক, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : আচমকা বাড়ির ছাদ ভেঙে মাটি ভেদ করে ঢুকে গেল ধাতব গোলক। বৃহস্পতিবার আজব ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানার অন্তর্গত ইকরা ও যাদুভাঙা গ্রামে। বস্তুটি আসলে কী, সেবিষয়টি এখনও পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের কাছে স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যে গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।

স্থানীয় গ্রামবাসীদের মতে, সকাল ৯টার সময়ে আকাশ থেকে দুটি গোলাকার ধাতব বস্তুকে নীচে পড়তে দেখা যায়। এরমধ্যে একটি ধাতব বস্তু অনিল বাদ্যকারের দোতলা বাড়ির ছাদে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ছাদের একাংশ ভেঙে যায়। এরপর সেটি মাটির ভিতর ঢুকে যায়। আরেকটি ধাতব বস্তু মাগারাম বাদ্যকারের উঠানে গিয়ে পড়ে। সেটি তখন ছিটকে সেই বাড়ির বাসিন্দা ঝুলন বাদ্যকারের গায়ে গিয়ে পড়ে। এরফলে ঝুলনের শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরই গোটা গ্রামে হইচই পড়ে যায়। ধাতব বস্তুটি আসলে কী, তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

গ্রামবাসীদের একাংশের মতে, হয়ত কোনও উল্কাপিণ্ড এসে পড়েছে গ্রামে। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনও মহাজাগতিক বস্তু নয়। যাদুডাঙ্গার একটি লোহা কারখানায় মোটর ভেঙে এই বিপত্তি ঘটেছে। মোটরটি খুলে চারটি ভাগে ভাগ হয়ে যায়। সেই চারটি ভাগের মধ্যে দুটি অংশ আচমকা ইকরা গ্রামে আছড়ে পড়েছে। তবে আসলে কী ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে। ক্ষতিগ্রস্ত বাড়িটিকে মেরামতি ও আহতদের চিকিৎসার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে বলে ইতিমধ্যে দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

মিড ডে মিলে পচা মাংস! তীব্র গন্ধে অসুস্থ একাধিক পড়ুয়া, প্রধান শিক্ষককে শোকজ

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে গ্রেফতার আরও এক

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা, ৪ জনকে ২০ বছরের সাজা আদালতের

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00