পূর্বস্থলীতে দুয়ারে রেশনের মাধ্যমে জগন্নাথদেবের প্রসাদ দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্বস্থলী : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে রাজ্যের বাড়ি বাড়ি জগন্নাথদেবের প্রসাদ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। দুয়ারে রেশনের মাধ্যমে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নং ব্লকের বাসিন্দাদের হাতে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ তুলে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। শনিবার সকালে পূর্বস্থলী ১ নং ব্লকের সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে এই প্রসাদ।

অক্ষয় তৃতীয়রা দিন মুখ্যমন্ত্রীর হাত ধরে দিঘায় খুলে গিয়েছে জগন্নাথদেবের মন্দির। সেদিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জগন্নাথ দেবের প্রসাদ রাজ্যের সব ঘরে পৌঁছে দেওয়া হবে। এই প্রসাদ পৌঁছানোর দায়িত্ব পেয়েছিলেন ইন্দ্রনীল সেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রসাদ বিলি শুরু হয়ে গিয়েছে।

গত মঙ্গলবার থেকে রাজ্যের ঘরে ঘরে এই প্রসাদ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রেই পৌঁছে গিয়েছে এই প্রসাদ। শহর কলকাতায় প্রসাদ বিলি শুরু হয়েছে ভবানীপুর কেন্দ্রের ৭০ নং ওয়ার্ড দিয়ে। এই ওয়ার্ডে গুজরাটি সহ একাধিক ভাষাভাষি ও বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। স্থানীয় কাউন্সিলর অসীম বসু জগন্নাথদেবের প্রসাদের প্যাকেট গুজরাটি সম্প্রদায়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে তুলে দিয়েছেন। গুজরাটি ভাষাতেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রসাদ পাঠিয়েছেন সকলকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি বাড়িতে এই প্রসাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ওপর।  দুয়ারে রেশনের মাধ্যমে রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাচ্ছে প্রসাদ। বাক্সের মধ্যে রয়েছে একটি প্যাড়া, একটি গজা ও দিঘার জগন্নাথ দেবের ছবি। দিঘা জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথের চরণে অর্পণ করা হয়েছে প্রায় ৩০০ কেজি খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীর কলকাতা থেকে পাঠানো হয়েছিল।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]