Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্নীতি-সই নকলের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অধ্যাপক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার কলেজের অধ্যাপকের বিরুদ্ধে উঠল সই নকলের অভিযোগ। এই অভিযোগের জেরে তাঁকে সাসপেন্ড করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে, পুরুলিয়ার রঘুনাথপুর কলেজে। জানা গিয়েছে, ওই অধ্যাপকের নাম  ফাল্গুনী মুখোপাধ্যায়। তিনি সই জাল করে কলেজের মধ্যে একের পর এক দুর্নীতি করে গেছেন। আর সেই খবর সামনে আসতেই  ফাল্গুনী মুখোপাধ্যায়কে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল  কলেজের পরিচালন সমিতি।

অভিযোগ উঠেছে, ফাল্গুনী  ই -টেন্ডার ছাড়াই লক্ষ লক্ষ টাকা কলেজ নির্মাণ করার জন্য খরচা করেছেন। শুধু তাই নয় কলেজ অধ্যাপকদের সই জাল করে ব্যাঙ্ক থেকে হাজার হাজার টাকা সরিয়ে নিয়েছে ফাল্গুনী। এই ঘটনার প্রেক্ষিতে রঘুনাথপুর কলেজের এক অধ্যাপক তাঁর বিরুদ্ধে আদালতে রিট পিটিশন দাখিল করেন।

এই ঘটনা আদালতে যেতেই নড়েচড়ে পড়ে কলেজের প্রশাসন। এরপরেই  ফাল্গুনী মুখোপাধ্যায়কে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করে কলেজ পরিচালন সমিতি। আর এই ঘটনা ছড়িয়ে পড়তেই ফাল্গুনীকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান শুরু করেছে বাম ছাত্র সংগঠন। ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কলেজ সমিতি সংগঠন। তবে এই ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত ফাল্গুনীর তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুরুলিয়ায় জেলাশাসকের দফতরে মারাত্মক কাণ্ড! ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর

হাড়হিম দৃশ্য! পুরুলিয়ায় রেললাইনের ওপরে ২ নাবালিকা সহ ৩ দেহ, চাঞ্চল্য

শত্রু দেশের প্রধানের সঙ্গে ফোনালাপ ফাঁস, কুর্সি হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

হাজির ছিলেন দিঘায়, ১ মাসের জন্য পুরী মন্দিরে নিষিদ্ধ দৈতাপতি

ক্রিকেট ম্যাচ চলাকালীন মেঘের প্রচণ্ড গর্জন, মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ খেলোয়াড়, তার পর…

বজ্রপাত কাড়ল ইটভাটার মহিলা শ্রমিকের প্রাণ, জখম ৪

পলাশের সৌন্দর্যে সময় কাটাতে চান! ঘুরে আসুন পুরুলিয়ার এই জায়গা থেকে

অসুস্থ শরীর নিয়েও ৩০টির বেশি সভা করেছিলেন নেতাজি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00