Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেষমেশ বরাহনগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে আশার আলো,সরানো হবে বিটি রোডের নীচে টালা-পলতা জলের পাইপলাইন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর ব্যারাকপুর মেট্রো প্রকল্পে মিলল আশার আলো। সাংসদ পার্থ ভৌমিক এই প্রকল্পের অগ্রগতি জানতে চেয়ে আগেই চিঠি দিয়েছিলেন রেলমন্ত্রীকে। কল্যাণী এইমস পর্যন্ত চাওয়া হয়েছে মেট্রো। সেইমতো আবার সমীক্ষার কাজ শুরু করল মেট্রো।  

রেল প্রকল্প তৈরির সিদ্ধান্ত হয় ২০১০ সালে। প্রকল্প অনুযায়ী, লাইনটি বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত চলবে, যার দৈর্ঘ্য ১২.৫০ কিমি (৭.৭৭ মাইল)। বি টি রোড ধরে বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত চলবে মেট্রো। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য বরাদ্দ করে ২০৬৯ কোটি টাকা। ওই রাস্তায় দুটি পুরনো পাইপলাইন সরিয়ে ৬৪ ইঞ্চির দুটি নতুন পাইপ বসানোর জন্য কলকাতা পুরসভা এবং রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর মধ্যে একটি চুক্তি হয়। ব্রিটিশ আমলে পলতায় গঙ্গা থেকে জল তুলে তা শোধন করে টালা ট্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য বি টি রোডের নীচে পাইপ বসানো হয়েছিল। বি টি রোডের নীচ দিয়ে টালা-পলতা জলপ্রকল্পের ছটি পাইপলাইন গিয়েছে। এই পাইপলাইন সরানোর কাজেই আটকে আছে এই মেট্রো প্রকল্প।

সূত্রের খবর, পুরসভার ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে পাইপ লাইন সরিয়ে পুনঃস্থাপনের ব্যবস্থা করবে নির্মাণ সংস্থা। রেল বাজেটে এখনও অর্থ দেওয়া হয় এই প্রকল্পের। পুরসভা সূত্রে খবর, ওই সড়কের নীচে পানীয় জলের মূলত চারটি পাইপ রয়েছে। তার মধ্যে ৭২ ইঞ্চি ব্যাসার্ধের একটি বড় পাইপ সরানোই সবচেয়ে কঠিন কাজ বলে মনে করছে অভিজ্ঞ মহল। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, অত্যাধুনিক পদ্ধতিতে সেটা করা সম্ভব। মেট্রো রেলের এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে কলকাতা পুরসভার অন্দরেও ৷ মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ কোনও একটা পাইপ ক্ষতিগ্রস্ত হলেই বন্ধ হবে কলকাতার জল সরবরাহ ৷ তাই সমস্ত দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

 

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

সাতসকালে অফিস টাইমে মেট্রোয় বিভ্রাট, নাকাল যাত্রীরা

আতঙ্ক! সাতসকালে মেট্রো কামরায় আগুন, চাঁদনিচকে ব্যহত পরিষেবা, নাজেহাল নিত্যযাত্রীরা

২১ জুলাইয়ে কী চলবে অতিরিক্ত ট্রেন ও মেট্রো? অফিস যাওয়ার আগে জেনে নিন

সেন্ট্রাল মেট্রোলাইনে ঝাঁপ যাত্রীর, থমকে কবি সুভাষগামী মেট্রো পরিষেবা

ফের মেট্রো বিভ্রাট! শুক্রেও থার্ডলাইনে সমস্যা, নাজেহাল যাত্রীরা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00