Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাল হয়নি অঙ্ক পরীক্ষা ! মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অঙ্ক পরীক্ষা ভালো হয়নি । তাই মনখারাপ ছিল ছাত্রের । এরপরেই রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের পিংলার নারাথা গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায়  উদ্ধার হল তাঁর দেহ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । ইতিমধ্যেই নিহত পরীক্ষার্থীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে । 

নিহত মাধ্যমিক পরীক্ষার্থী নাম শুভম দুয়ারী। এদিন সকালে তাঁর মা প্রাতর্ভ্রমণে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজায় তালা ঝুলছে । এরপর পিছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকতেই তিনি দেখেন শুভমের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ।  অনেক ডাকাডাকির পর দরজা না খুললে সন্দেহ হয় । প্রতিবেশীরাই  দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে শুভমের ঝুলন্ত দেহ উদ্ধার করেন। কিন্তু কী কারণে আত্মহত্যা তা এখন সামনে আসেনি । সেইসঙ্গে মেলেনি সুইসাইট নোট । 

শুভমের মা জানিয়েছেন, ‘মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছিল। তাতে বেশ হতাশায় ছিল শুভম।’ বাগনাবাড় হাইস্কুলের প্রধান শিক্ষক অজয়কুমার দেবনাথ তাঁর ছাত্রের এই খবরে খুবই অবাক । তাঁর কথায়,’ শুভম স্কুলে প্রথম ২০-এর মধ্যে থাকত। শুনলাম ওঁর  অঙ্ক পরীক্ষা আশানুরূপ হয়নি। সেইজন্য  মন খারাপ ছিল।’ তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরীক্ষা ভালো না হওয়ায় শুভম আত্মহত্যা করেছে। এই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । 

মাধ্যমিকের ফল দেখেই আত্মঘাতী, বাড়ি থেকে উদ্ধার হল কিশোরের ঝুলন্ত দেহ

পহেলগাঁয়ের বদলা নিক ভারত, দাবি মাধ্যমিকে মেধাতালিকায় অষ্টম বিহারের পুষ্পকের

ফুটপাতে পড়াশোনা করে মাধ্যমিক পাশ, অনন্য নজির গড়ল দুই কিশোরী

ডাক্তার হতে চায় মাধ্যমিকে অষ্টম অবন্তিকা, শুনেই এল মন্ত্রীর থেকে চাকরির প্রস্তাব  

মাধ্যমিকের মেধাতালিকায় কারা, রইল প্রথম দশের তালিকা

প্রকাশিত মাধ্যমিকের ফল, নিয়ম মেনে এবারও জয় জয়কার জেলার  

তুমুল ঝড়- বৃষ্টিতে পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট, মাধ্যমিকে বাড়তি সময় বরাদ্দ পর্ষদের

মাধ্যমিক চলাকালীন মালদার পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে পর্ষদ সভাপতি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00