জল্পেশ মন্দিরে স্কাইওয়াক, ভিড়ের হাত থেকে মিলবে রক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি :  প্রতি বছরের মত এই বছরও জল্পেশে হবে শ্রাবণী মেলা। এই মেলাকে কেন্দ্র করে পুণ্যার্থীদের জমায়েত হয় বিস্তর। বহু মানুষের জমায়েতের কারণে ধাক্কা ধাক্কিও হয় বিস্তর। এবার সেই সমস্যার সমাধান সম্ভব। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এবার জল্পেশে শ্রাবণী মেলায় ব্যাপক ভিড়ের থেকে রক্ষা পাবেন পুণ্যার্থীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে তৈরি হয়েছে স্কাইওয়াক। এই স্কাইওয়াকে উঠে সরাসরি মন্দিরে প্রবেশ করা যাবে। ফলে পুন্যার্থীরা অনেক সহজেই মন্দিরে পৌঁছে যেতে পারবে। এরফলে ভিড় কম হবে। ধাক্কাধাক্কিও কমবে।

এই মন্দিরের গুরুত্ব অত্যন্ত বেশি। কেন? ময়নাগুড়ির জরদা নদীর তীরে অবস্থিত এই মন্দিরের ইতিহাস রয়েছে। ১৫২৮ সালে জল্পেশ মন্দিরের প্রতিষ্ঠা করেন কোচরাজা বিশ্ব সিংহ। ১৫৬৩ সালে মন্দিরটি মহারাজা নরনারায়ণ পুনর্নিমাণ করেন। ১৬৬৩ সালে এই মন্দিরটি ফের পুননির্মাণ করেন রাজ প্রাণনারায়ণ। এই মন্দিরের মহাশিবরাত্রি হল এই মন্দিরের প্রধান উত্‍সব। শ্রাবণী মেলায় তীর্থযাত্রীরা বাবার মাথায় জল ঢালতে ভিড় করেন। উত্তরবঙ্গের প্রাচীন মন্দিরগুলির মধ্যে জল্পেশ মন্দিরের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলপাইগুড়ির এই মন্দিরের শিবলিঙ্গ গর্তের মধ্যে থাকে। যাকে অনাদিও বলা হয়। আগামী মাসেই হবে শ্রাবণী মেলা। এখন থেকেই বিভিন্ন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

শিলিগুড়িতে জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের (Skywalk) ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ সফরে গিয়ে শিল্পপতিদের নিয়ে শিলিগুড়িতে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের। পাঁচ কোটি টাকায় এই স্কাইওয়াক তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। বহুদিন থেকেই এই স্কাইওয়াকের জন্য সবাই অপেক্ষা করছিল। অবশেষে স্কাইওয়াকের উদ্বোধন হওয়ায় আনন্দে মেতে উঠেছেন সকলেই।

প্রতিবছর শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। স্কাইওয়াক তৈরি হওয়ায় খুব সহজেই ভক্তরা মন্দিরের ভিতর প্রবেশ করে পুজো দিতে পারবেন বলে জানানো হয়েছে। জল্পেশ মন্দির (Jalpesh temple) কমিটিও জানিয়েছে, ৩ বছর ধরে এই স্কাইওয়াকটি তৈরি করা হয়েছে। দক্ষিণেশ্বর ও কালীঘাটে স্কাইওয়াক তৈরি হয়ে সাধারণ মানুষের সুবিধা হয়েছে। জল্পেশ মন্দিরেও স্কাইওয়াক তৈরির কাজ চলছিল। এবার সেটি খুলে যাওয়ায় খুশি স্থানীয়রা।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]