স্কুলে যাওয়ার পথে পিষে দিল বাইক, মর্মান্তিক মৃত্যু শিক্ষিকার

Share:

নিজস্ব প্রতিনিধি : স্কুলে যাওয়ার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাইকের ধাক্কায় হিঙ্গলগঞ্জে মৃত্যু হয়েছে এক স্কুল শিক্ষিকার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার কিষাণ মান্ডি এলাকায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হাসনাবাদ টু লেবুখালী রুটের হিঙ্গলগঞ্জের কিষান মান্ডির সামনে দাঁড়িয়েছিলেন বছর ৬৩ দিপালী মন্ডল। ১১নম্বর স্যান্ডেলার বিল এসএসকে স্কুলের শিক্ষিকা তিনি। প্রতিদিনের মতো এদিনও স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু আচমকাই হাসনাবাদের দিক থেকে আসা একটি বাইক তাঁকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষিকা রাস্তার ধারেই অপেক্ষা করছিলেন। আচমকাই এইটি বাইকে ছুটে আসে। বািকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে মনে করছেন তাঁরা। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই স্কুল শিক্ষিকা।

সাধারণ মানুষের দাবি, এই রাস্তায় পুলিশ প্রশাসনের নজরদারি বাড়ানোর প্রয়োজন আছে। বাইক দৌরাত্ম্য চলতেই থাকে। এই দিকে বিশেষ নজর দিতে হবে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেই পৌঁছেছে পুলিশ।  হিঙ্গলগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে. সেখানেই ওই স্কুল শিক্ষিকার ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযুক্তদের মৃতের পরিবার ও গ্রামবাসী দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকের গতিবেগ প্রায় ৬০-৬৫ কিলোমিটার ছিল। শিক্ষিকাকে ধাক্কা মেরে বেশ কিছুটা টেনে নিয়ে যায় বাইকটি। ওই বাইকে তিনজন ছিল। দ্রুত গতিতে দিপালীদেবীকে ধাক্কা মারে। এলাকায় পুলিশ পিকেট বসানোর দাবি তুলেছেন স্থানীয়রা।

ফের ভুতুড়ে ভোটার রাজ্যে,বসিরহাটে এক ওয়ার্ডের ভোটার লিস্টে মিলল ৩২ মৃত ভোটার

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মানবিক পুলিশ! বাস দুর্ঘটনায় জখম বৃদ্ধাকে কোলে নিয়ে হাসপাতাল ছুটলেন ওসি

মর্মান্তিক!ভাতারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দেওর ও বৌদির

মর্মান্তিক! ডেলিভারি বয়কে পিষে দিল ঘাতক, রক্তে ভেসেছে রাস্তা

টোটো- পিকআপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু দুই যুবকের, জখম আরও ১

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]