ফের ভুতুড়ে ভোটার রাজ্যে,বসিরহাটে এক ওয়ার্ডের ভোটার লিস্টে মিলল ৩২ মৃত ভোটার

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ভোটের আগে রাজ্যের একাধিক জায়গায় হদিশ মিলছে ভুতুড়ে ভোটারের। চলতি বছরের শেষের দিকে বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর করা হচ্ছে। ফলে, বাংলাতেও তেমন হতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভুতুড়ে ভোটারের হদিশ মিলছে।

জানা গিয়েছে, বসিরহাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে মিলেছে ভুতুড়ে ভোটার।  ওই ওয়ার্ডের একটি বুথে ৩২ জন ভুতুড়ে ভোটারের খোঁজ মিলেছে। এরা সকলেই মৃত বলে জানা যাচ্ছে। কোনও পরিবারে ৪ জন। আবার কোনও পরিবারের ৩ জন মৃত, কিন্তু তাদের নাম জ্বলজ্বল করছে ভোটার তালিকায়। এই বুথের মোট ভোটার সংখ্যা মাত্র ১০৮৪ জন। বিগত কয়েক বছরে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের নামও রয়েছে। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়টি স্বীকার করে  নিয়ে নির্বাচন কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান।

বসিরহাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ২৫১ নম্বর বুথের ঘটনা। ওই ওয়ার্ডের বাসিন্দা তপন অধিকারী, স্বপন অধিকারী, চন্দন কুমার কুন্ডু , গায়ত্রী কুন্ডুর মত ৩২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কেউ দু’বছর, ছয় বছর, এক বছর আগে মারা গেছে। এরা সকলেই মৃত্যু শংসাপত্র তুলেছেন। তারপরেও ভোটার লিস্টে রয়ে গিয়েছে নাম। তাঁরা কোনওদিন খোঁজই নেয়নি, যে ভোটার তালিকা থেকে তাদের পরিবারের মৃত মানুষের নাম বাদ গিয়েছে কিনা। আর এটাই স্বাভাবিক, ডেড সার্টিফিকেট নেওয়ার পর তার নাম ভোটার তালিকা থেকে সাধারণ পদ্ধতি অনুযায়ী বাদ চলে যাওয়ার নিয়ম।কিন্তু কি ভাবে সেই নাম ভোটার তালিকায় আছে তাই জানে না তাদের পরিবারগুলো ।

স্কুলে যাওয়ার পথে পিষে দিল বাইক, মর্মান্তিক মৃত্যু শিক্ষিকার

সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা মিনাখাঁয়, ভ্যান-বাইকে ধাক্কা বাসের, মৃত ১, আশঙ্কাজনক ১০

সাত সকালে শ্যুটআউট, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল যুবকের

মমতার নির্দেশের পরেই ভূতুড়ে ভোটার খুঁজতে পথে ফিরহাদ, আচমকা হানা ভবানীপুরে

জ্বলছে বাংলাদেশ, আতঙ্কে দিনযাপন করছেন বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা

ফের সন্দেশখালি, বাড়ির অদূরে পুকুর থেকে আদিবাসী যুবতীর হাত-পা বাঁধা দেহ উদ্ধারে চাঞ্চল্য

হাড়োয়ার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ার দৌড়ে শামিল একাধিক নাম

ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, অধরা অভিযুক্ত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]