NEET UG পরীক্ষায় চমকে দিল বর্ধমানের রূপায়ণ, লক্ষ্য নিউরো সার্জন হওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET) ফলাফল প্রকাশিত হয়েছে শনিবার। দেশের মধ্যে প্রথম কুড়িতে ঠাঁই করে নিয়েছে বাংলার দুজন।  ২০তম স্থানে রয়েছেন বর্ধমানের রূপায়ণ পাল (Rupayan Paul)। মোট ৭২০ নম্বরের মধ্যে রূপায়ণের প্রাপ্ত নম্বর ৬৬৬। উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছিলেন রূপায়ণ। ৫০০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৪৯৭।

নিটে নিজের সাফল্যে খুশি রূপায়ণ। তিনি জানিয়েছেন, তাঁর লক্ষ্য নিউরো সার্জন (Neuro Surgeon) হওয়া। দিল্লির এইমসে (AIIMS) যেতে চান। সেখানে নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। উন্নত ল্যাবরেটরি, লাইব্রেরি, এবং গবেষণার সুযোগ রয়েছে সেখানে।

উচ্চমাধ্যমিক এবং নিট, দুই পরীক্ষাতেই চূড়ান্ত সাফল্য নিয়ে তাঁর মত, ধারাবাহিক অধ্যাবসায় এবং রিভিশন করেই বাজিমাত করেছেন তিনি। দ্বাদশে পড়ার সময়েও নিয়মিত একাদশ শ্রেণির বইপত্রও পড়তেন। মক টেস্টও দিতেন তিনি। চলতি বছর ৪ মে নিট ইউজি-র পরীক্ষা নেওয়া হয়েছিল। দেশের ৫৫৭টি শহরে ৪,৭৫০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রায় ২২.৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন সেখানে।

প্রথম ১০০ জনের মধ্যে মাত্র তিনজন পশ্চিমবঙ্গের প্রার্থী রয়েছেন। প্রথম দশে কেউ নেই। প্রথম ২০-র মধ্যে আছেন দু’জন। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বাংলার মেয়েরা দাপট দেখিয়েছিল। মেডিক্যাল প্রবেশিকায় প্রথম ১০০-র মধ্যে পশ্চিমবঙ্গের একজন ছাত্রীও নেই। তবে সার্বিকভাবে পাশের হারে গতবছরের থেকে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় এবার পশ্চিমবঙ্গের ফলাফল অনেকটাই ভালো হয়েছে। এবারে শতাংশের নিরিখে পাশের হার বেড়েছে। রাজ্যে প্রথম হয়েছেন রচিত সিনহা, দ্বিতীয় হয়েছেন রূপায়ণ পাল, তৃতীয় হয়েছেন অনীক ঘোষ।

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

ফাঁস দিয়ে আত্মঘাতী সিঙ্গুরের নার্সিংপড়ুয়া, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

শেয়াল আতঙ্কে কাঁটা বর্ধমানের ইদিলপুর, শিশু সহ আক্রান্ত একাধিক

এবিভিপির নেত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ, অভিযুক্তকে নিশানা করে জুতো

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

কিডনি দুর্নীতির অভিযোগ বর্ধমানের চিকিৎসকের বিরুদ্ধে, নথি বাজেয়াপ্ত সিবিআই’র

সুতলি লাগানো অজানা বস্তু দেখে বোমাতঙ্ক গলসিতে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]