শেয়াল আতঙ্কে কাঁটা বর্ধমানের ইদিলপুর, শিশু সহ আক্রান্ত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ইদিলপুর : গত জুলাই মাসে উত্তরপ্রদেশের বাহরাইচে ছড়িয়েছিল নেকড়ে আতঙ্ক। ছয় নেকড়ের দল নাস্তানাবুদ করে দিয়েছিল পুলিশ-প্রশাসন সহ সাধারণ মানুষকে। এবার নেকড়ের পরিবর্তে শিয়াল আতঙ্কে ঘুম উড়ল বর্ধমানের ইদিলপুরের বাসিন্দাদের।

ফাঁকা মাঠ থেকে শুরু করে সন্ধ্যে নামলেই এলাকায় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে শিয়ালের দল।। এখানেই শেষ নয়, অতর্কিতে হামলা চালাচ্ছে সে। ইতিমধ্যেই বেশ কয়েকজন জখম হয়েছে মন বলে জানা গিয়েছে। সূর্য ডোবার পরেই শিয়ার আতঙ্কে কাঁপছে গোটা এলাকা, ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন মানুষ। তাই ঘর বন্দী হয়েই রয়েছেন তারা। ছোট, ছোট শিশুদের ঘর থেকে বের হতেও দিচ্ছেন না। মুহূর্তের অসতর্কতায় যদি তুলে নিয়ে যায় শিয়াল। সকলেই চাইছেন শিয়াল ধরে নিয়ে গিয়ে গ্রামবাসীকে স্বস্তি দিক বন দফতর।

বর্ধমানের ২৪ নং ওয়ার্ডের  ইদিলপুরে শুক্রবার থেকে শিয়ালের তাণ্ডব শুরু হয়েছে। শিয়ালের কামড়ে জখম হয় এক শিশু সহ বেশ কয়েকজন। সূত্রের খবর, শুক্রবার ইদিলপুর এলাকায় একটি শিয়াল আচমকাই একটি বাড়িতে ঢোকে। শিয়ালটিকে দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার করে বছর সাতের এক শিশু। তার ওপরেই হামলা চালায় শিয়ালটি। এরপরেই চিৎকার শুনা শিশুটির মা ছুটে এলে শিয়ালটি পালিয়ে যায়। শুক্রবার সারাদিনে বেশ কয়েকজনের ওপরে হামলা চালিয়েছে সে। শনিবার কাটিয়ে রবিবারও তাঁকে নাগালে পাওয়া যায়নি। তাঁকে ধরতে বন দফতরের কাছে খবর পাঠানো হয়েছে।  ইদিলপুর মূলত শহর এলাকা। শহরে শিয়ালের হানা ভাবতেও অবাক লাগে।
তবে জানা গিয়েছে, ইদিলপুর শহর হলেও সেটি গ্রাম লাগোয়া। তাই খাবারের লোভেই শহরে ঢুকে পড়েছে বলে মনে করা হচ্ছে। গত বছর উত্তরপ্রদেশে যখন হামলা চালাচ্ছিল নেকড়ের দল। তখন বাংলার বসিরহাটে শিয়াল আতঙ্ক চলছিল। শিয়ালের কামরে জখম হয়েছিল প্রায় ৪০ জন। এবার ফের ফিরল শিয়াল আতঙ্ক কিন্তু এবার শহরাঞ্চলে শিয়ালের আতঙ্ক।

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

এবিভিপির নেত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ, অভিযুক্তকে নিশানা করে জুতো

NEET UG পরীক্ষায় চমকে দিল বর্ধমানের রূপায়ণ, লক্ষ্য নিউরো সার্জন হওয়া

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

কিডনি দুর্নীতির অভিযোগ বর্ধমানের চিকিৎসকের বিরুদ্ধে, নথি বাজেয়াপ্ত সিবিআই’র

সুতলি লাগানো অজানা বস্তু দেখে বোমাতঙ্ক গলসিতে

পূর্ব বর্ধমানে ফিল্মি কায়দায় ধাওয়া করে সিভিক ভলান্টিয়ারের জালে ছিনতাইবাজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]