Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কিডনি দুর্নীতির অভিযোগ বর্ধমানের চিকিৎসকের বিরুদ্ধে, নথি বাজেয়াপ্ত সিবিআই’র

Share:

নিজস্ব প্রতিনিধি, হাতিশাল : কিডনি নিয়ে দুর্নীতির অভিযোগে বর্ধমানের চিকিৎসক তপন কুমার জানার বিরুদ্ধে। কিডনি পাচার তদন্তে নেমে এই চিকিৎসকের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার রাতে তাঁর বর্ধমানের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। রবিবার সকাল পর্যন্ত চলেছে তল্লাশি। জানা গিয়েছে, চিকিৎসকের বাড়ি থেকে বেশ কিছু নথি ও কম্পিউটারের হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছেন সিবিআই আধিকারিকরা। অভিযুক্ত চিকিৎসক তপন কুমার জানাকে গ্রেফতার করল সিবিআই। তাঁর বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ঘুষ নিয়ে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালকে ভালো ইন্সপেকশন রিপোর্ট দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

জানা গিয়েছে, শনিবার প্রায় আট সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল গিয়েছে বর্ধমানের মিঠাপুকুরের হাতিশাল এলাকার চিকিৎসক তপনকুমার জানার বাড়িতে। কিডনি পাচারের তদন্তের জন্যই আধিকারিকরা গিয়েছেন। এই তল্লাশি অভিযান চলাকালীন ওই চিকিৎসক বাড়িতে ছিলেন না। তবে সিবিআই সূত্রে খবর, রবিবার সকালে চিকিৎসক তপন কুমার জানার বাড়ি থেকে প্রায় ২৪ লক্ষ টাকার হিরে, সোনার গহনা ও মূল্যবান রত্ন উদ্ধার করা হয়েছে। কিছু নথি ও হার্ডডিস্কও বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্রের খবর, বর্ধমান থানার পুলিশের সঙ্গে যৌথভাবে এই অভিযান চালায় সিবিআই। অভিযোগ, কিডনি পাচারের সঙ্গে যুক্ত ওই চিকিৎসক। কলকাতা থেকে সিবিআইয়ের আটজনের প্রতিনিধি দল আগে থেকেই বর্ধমান থানার সঙ্গে যোগাযোগ করে হানা দেয় চিকিৎসকের বাড়িতে । শনিবার রাত থেকে রবিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলে এই তল্লাশি অভিযান। যদিও সেই সময় চিকিৎসক নিজে হাজির ছিলেন না। চিকিৎসকের স্ত্রী বাড়িতে ছিলেন। সেই সময় জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে তল্লাশি সবটাই চলেছে। রবিবার সকালে বাড়ি থেকে যাওয়ার সময় বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00