Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১১৫টি মোবাইল উদ্ধার করল পুলিশ, দেওয়া হল মালিকদের হাতে

কারও মোবাইল খোয়া গিয়েছিল, আবার কারও মোবাইল চুরি হয়েছিল। তাঁরা অভিযোগ জানিয়েছিলেন থানায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: খোয়া যাওয়া প্রায় ১১৫টি মোবাইল (MOBILE) উদ্ধার করল পুলিশ (POLICE)। আর তারপরে তা তুলে দেওয়া হল মোবাইলের মালিকদের হাতে। পুলিশের এই ভূমিকায় আপ্লুত অভিযোগকারীরা।

কারও মোবাইল খোয়া গিয়েছিল, আবার কারও মোবাইল চুরি হয়েছিল। তাঁরা অভিযোগ জানিয়েছিলেন থানায়। সম্প্রতি ১১৫টি মোবাইল উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ। গত বুধবার বিকেলে হলদিয়ার ভবানীপুর থানায় অভিযোগকারীদের ডাকা হয়েছিল। তাঁরা এলে তাঁদের কাছ থেকে উপযুক্ত তথ্য প্রমাণ নেওয়া হয়। এরপর অভিযোগকারীদের হাতে তুলে দেওয়া হয় মোবাইল। 

এদিন মোবাইল ফিরিয়ে দেন হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পাণ্ডে। এছাড়াও উপস্থিত ছিলেন ভবানীপুর থানার একাধিক পুলিশ কর্তা। মালিকদের হাতে মোবাইল তুলে দেওয়ার পরে মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পাণ্ডে বলেন, এলাকা থেকে বিভিন্ন সময় মোবাইল চুরি হয়ে যাওয়ার অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের তদন্তের জন্য জেলার একটি তদন্তকারী দল আছে। ওই বিশেষ দলের সাহায্যেই মোবাইল গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। হারিয়ে যাওয়া মোবাইলে পেয়ে বেজায় খুশি মোবাইলের মালিকরা। তাঁরা কুর্নিশ জানিয়েছেন পুলিশকে। নিজেদের সাফল্যে খুশি পুলিশ মহলও।

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে গ্রেফতার আরও এক

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা, ৪ জনকে ২০ বছরের সাজা আদালতের

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

কীভাবে দূর করবেন স্মার্টফোনের আসক্তি?

বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00