Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সব স্টেশনে দাঁড়াচ্ছে শিরোমণি এক্সপ্রস! অকারণে গুণতে হচ্ছে ২ গুণেরও বেশি ভাড়া!

এ কেমন এক্সপ্রেস! সব স্টেশনেই দাঁড়াচ্ছে! তবু দিতে হচ্ছে ২ গুণেরও বেশি ভাড়া! অভিযোগ অন্তত এমনটাই। আর এতেই ক্ষুব্ধ রেলযাত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ কেমন এক্সপ্রেস (Express)! সব স্টেশনেই (Station) দাঁড়াচ্ছে! তবু দিতে হচ্ছে ২ গুণেরও বেশি ভাড়া! তীব্র অসন্তোষ দেখা গিয়েছে যাত্রীদের মধ্যে। ফাস্ট প্যাসেঞ্জার (Fast Passenger) থাকাকালীন ভাড়া ছিল ৪০ আর দীর্ঘদিন পর যদিও চালু হল ট্রেন, তাও এক্সপ্রেস রূপে। ভাড়া বেড়ে হল ১০৫! মানে ২ গুণেরও বেশি ভাড়া (Fare)। অভিযোগ অন্তত এমনটাই। আর এতেই ক্ষুব্ধ রেলযাত্রীরা।

দেখা যাচ্ছে ওই রুটের একটা দীর্ঘ রুটে যে যে স্টেশনে থামত সেই সেই স্টেশনেই থামছে এক্সপ্রেস। তবে বদলেছে রং। যুক্ত হয়েছে এসি কামরা। একই স্টেশনে থামলে বেশি ভাড়া কেন? উঠছে সেই প্রশ্ন। আবার প্যাসেঞ্জার ট্রেন চালু হক, এই দাবিতেই সরব যাত্রীরা। কারণ, এই রুটের শিরোমণি প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের বেশির ভাগ নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত। এই রুটে এক্সপ্রেস ট্রেন দেওয়ায় তাঁরা পড়ছেন প্রবল সমস্যায়। অথচ ওই সময়ে যাতায়াত করার এবং একটু তাড়াতাড়ি পৌঁছানোর অন্য উপায় নেই তেমন। সেই সুবিধা ছিল ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে। প্রশ্ন, কেন তোলা হল প্যাসেঞ্জার ট্রেন? ভাড়া গুণতে নাজেহাল যাত্রীরা। 

উল্লেখ্য, প্রায় ফাস্ট প্যাসেঞ্জারের সময়েই চালু হয়েছে এই এক্সপ্রেস। দক্ষিণ পূর্ব রেলের (Rail) অফিসিয়াল ফেসবুক পেজে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তাতে ছিল না ‘রানি শিরোমণি’ (Rani Shiromani) নাম। আগের প্যাসেঞ্জার ট্রেন ছিল ভারতবর্ষের প্রথম রাজনৈতিক বন্দিনী রানি শিরোমণির নামে নামাঙ্কিত। এক্সপ্রেসের বিজ্ঞপ্তিতে লেখা, আদ্রা- হাওড়া- আদ্রা এক্সপ্রেস। রানির নাম না থাকায় শুরু হয়েছিল জোর বিতর্ক। তারপরে অবশ্য রেল অ্যাপ ও ওয়েবসাইটে এই এক্সপ্রেস ট্রেনের নামে দেখা গিয়েছে রানি শিরোমণির নাম। তবে ফেসবুক থেকে রেলের সেই বিজ্ঞপ্তি সরেনি বা বদলায়নি। আবার আগে রানির নাম দেখা যেত প্যাসেঞ্জার ট্রেনে। এই ট্রেন চালু করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেসের ট্রেনের গায়ে এখন দেখা যাচ্ছে না রানির নাম। চোখে পড়ছে আদ্রা- হাওড়া- আদ্রা এক্সপ্রেস নাম। তবে এখন এক্সপ্রেস ট্রেন স্টেশনে আসা বা ছাড়ার সময় শোনা যাচ্ছে রানির নাম ঘোষণা হতে।

রানি শিরোমোণি ঐক্যমঞ্চের প্রশ্ন, রানি তো জনদরদী ছিলেন, লুন্ঠনকারী ছিলেন না। তবে আগের মত সুবিধা যাত্রীরা পেলে কেন তাঁদের বেশি ভাড়া গুণতে হবে? সেই সঙ্গে সংগঠনের প্রশ্ন, কেন নেই ট্রেনে (Train) রানির নাম? প্যাসেঞ্জার ট্রেন ফেরানোর দাবিতে সরব হয়েছে নিত্যযাত্রীরা।

বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি, ফরাক্কা ব্যারাজে দাঁড়িয়ে মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সমস্যায় যাত্রীরা

সুখবর! ২২আগস্ট থেকে চালু নতুন লোকাল ট্রেন! কোন ট্রেন জানুন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পুজোয় ঘুরতে যাবেন বলে ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলেন, বাড়ি ফিরে গৃহস্বামী যা দেখলেন…

১৮ মিনিট ট্রেন আটকে রেল লাইনে দাঁড়িয়ে গজরাজ, চালকের তৎপরতায় রক্ষা

সোনারপুরে রেল অবরোধের জেরে ব্যহত দক্ষিণের পরিষেবা, নাজেহাল যাত্রীরা

দমদম স্টেশনে লাইনচ্যুত বনগাঁ লোকাল, আতঙ্কিত যাত্রীরা

টিকিট লাইনে ভিড় থাকলে নো টেনশন, মুশকিল আসান টিকিট চেকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00