Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Visva Bharati: পর্যটকদের জন্য প্রবেশ মূল্য বাড়ল বিশ্বভারতীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছুটি পেলেই কম- বেশি সকলেই ঘুরে আসেন বীরভূমের শান্তিনিকেতন, বিশ্বভারতী, খোয়াইয়ের হাট-সহ একাধিক জায়গা। বাংলার জনপ্রিয় পর্যটনকেন্দ্রের মধ্যে রয়েছে শান্তিনিকেতন।   সেখানে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্রভবন বা উত্তরায়ণ কমপ্লেক্স ঘুরে দেখতে ভোলেন না পর্যটকরা। তবে এবার থেকে পর্যটকদের সেখানে ঘুরতে গেলে খরচ হবে দ্বিগুণ।

জানা যাচ্ছে, এবার রবীন্দ্রভবনের প্রবেশমূল্য বাড়িয়েছে বিশ্বভারতী। ইতিমধ্যেই সেই মর্মে প্রবেশ মূল্যের নোটিস জারি হয়েছে। সেখানে জানান হয়েছে, ভারতীয়দের জন্য আগে ছিল ৭০ টাকা। এখন তা বেড়ে হয়েছে ১০০ টাকা। অন্যদিকে সার্ক ভুক্ত দেশগুলির নাগরিকদের জন্য আগে ছিল ৩০০ টাকা। এখন তা হয়েছে ৫০০ টাকা। এছাড়াও এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।

নতুন যে প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে তা কার্যকর হবে আগামী ১ আগস্ট ২০২৪ থেকে। বলা বাহুল্য, প্রায় প্রতিদিন পর্যটকরা বিশ্বভারতীতে এসে  রবীন্দ্র ভবন,উপাসনা গৃহ সহ একাধিক জায়গা ঘুরতে আসেন। আর এবার থেকে রবীন্দ্রভবনে প্রবেশ মুল্য বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই অখুশি   পর্যটকেরা । তবে কেন আচমকাই বাড়ান হল প্রবেশ মূল্য তা এখন জানা যায়নি।

হেরিটেজ তকমা মানা হচ্ছে তো? বিশ্বভারতীর কাছে জানতে চাইল ইউনেস্কো

বিজেপি – আরএসএসের সভা ঘিরে  উত্তাল বিশ্বভারতীর ক্যাম্পাস

নেই সিসিটিভি, হোস্টেলের মধ্যে রহস্যমৃত্যু বিশ্বভারতীর পড়ুয়ার, শুরু বিক্ষোভ

‘অহংকারী ফলক সরান’ বিশ্বভারতীর ফলক বিতর্কে কেন্দ্রকে পরামর্শ মমতার

উপাচার্য পদ থেকে বিদ্যুৎকে সরানো উচিত, পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

তালসারি থেকে উদ্ধার বিশ্বভারতীর অপহৃত পড়ুয়া

শান্তিনিকেতনে ‘বসন্ত তাণ্ডব’ হত, উৎসব বন্ধ করে সাফাই বিদ্যুতের

নোংরা বুলি অব্যাহত, ফের শালীনতা ভুলে ব্যক্তিগত আক্রমণ করলেন বিদ্যুৎ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00