Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নোংরা বুলি অব্যাহত, ফের শালীনতা ভুলে ব্যক্তিগত আক্রমণ করলেন বিদ্যুৎ

ফের বেলাগাম মন্তব্য করে মেল করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোজিৎ মণ্ডলকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি বিশ্বভারতীর (VISVA BHARATI UNIVERSITY) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বারবার তাঁর বিরুদ্ধে উঠেছে স্বেচ্ছাচারিতা, বিজেপি-বান্ধব হয়ে ওঠা এবং শালীনতা ছাড়ানো, ব্যক্তিগত আক্রমণের অভিযোগ। ফের শালীনতার মাত্রা ভুললেন উপাচার্য। যা নিয়ে উঠছে নিন্দার ঝড়।

নোবেলজয়ীকে আক্রমণ, জমি নিয়ে বিতর্কিত মন্তব্য, মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের পরে এবার তিনি ফের বেলাগাম মন্তব্য করে মেল করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোজিৎ মণ্ডলকে। সম্প্রতি মনোজিৎ নিজের মত জানিয়েছিলেন ‘প্রতীচী’ জমি বিতর্ক নিয়ে। তারপরে তাঁকে বিদ্যুৎ মেল করে বলেন, ‘আপনার পারিবারিক সমস্যার কারণ আপনার মানসিক সমস্যা। লেখা, আপনার পারিবারিক সমস্যা আপনি সমাধান করতে পারেন না। এরপরেই বিদ্যুৎ লেখেন, আপনি কেন আপনার জিনিসটি ফেরাতে চ্যাটার্জির কাছে যাচ্ছেন না? এই অশ্লীল মেল প্রাপ্তির কথা জানিয়েছেন মনোজিৎ।

মনোজিৎ- এর অভিযোগ, ব্যক্তিগত ভাবে তাঁকে আক্রমণ করা হয়েছে। অভিযোগ, উপাচার্য আসলে বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তুলে এনেছেন।  তিনি বলেন, উপাচার্য এমন মেল করতে পারেন তা ভাবতে পারেননি তিনি। মনোজিৎ প্রশ্ন তুলেছেন উপাচার্যের মানসিক ভারসাম্য নিয়ে।

বিদ্যুৎ- আচরণ প্রসঙ্গে সরব হয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নোবেলজয়ী অমর্ত্য সেনকে যে ভাষায় উপাচার্য চিঠি দিয়েছিলেন তা বিদ্যুৎ চক্রবর্তীর এক্তিয়ার ভুক্ত নয়। বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে জমির কাগজ দিয়ে এসেছেন সেই বৈধতা নিয়ে প্রশ্ন তোলার এক্তিয়ার উপাচার্যের নেই। বিশ্বভারতীর উপাচার্য যে বয়ানে মেইল করেছেন মনোজিৎকে তা নিয়েও মন্তব্য করেন স্পিকার। বলেন, ওঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

হেরিটেজ তকমা মানা হচ্ছে তো? বিশ্বভারতীর কাছে জানতে চাইল ইউনেস্কো

বিজেপি – আরএসএসের সভা ঘিরে  উত্তাল বিশ্বভারতীর ক্যাম্পাস

নেই সিসিটিভি, হোস্টেলের মধ্যে রহস্যমৃত্যু বিশ্বভারতীর পড়ুয়ার, শুরু বিক্ষোভ

Visva Bharati: পর্যটকদের জন্য প্রবেশ মূল্য বাড়ল বিশ্বভারতীর

‘অহংকারী ফলক সরান’ বিশ্বভারতীর ফলক বিতর্কে কেন্দ্রকে পরামর্শ মমতার

উপাচার্য পদ থেকে বিদ্যুৎকে সরানো উচিত, পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

তালসারি থেকে উদ্ধার বিশ্বভারতীর অপহৃত পড়ুয়া

শান্তিনিকেতনে ‘বসন্ত তাণ্ডব’ হত, উৎসব বন্ধ করে সাফাই বিদ্যুতের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00