Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অহংকারী ফলক সরান’ বিশ্বভারতীর ফলক বিতর্কে কেন্দ্রকে পরামর্শ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউনেস্কোর ঐতিহ্য স্বীকৃতি নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের বসানো ‘বিতর্কিত’ ফলক সরানোর দাবিতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজের ‘এক্স’ হ্যান্ডেলে বিশ্বভারতী কর্তৃপক্ষের ‘গায়ে মানে না আপনি মোড়ল গিরি’-কে বিঁধে অবিলম্বে ওই ‘অহংকারী’ ফলক সরানোর দাবি জানিয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যোগ্য সম্মান দেওয়ারও দাবি জানিয়েছেন।

এদিন নিজের ‘এক্স’ হ্যান্ডেলে মমতা লিখেছেন, ‘’কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত  শান্তিনিকেতনের বিশ্বভারতী একটি বৈশ্বিক ঐতিহ্যবাহী স্থান। কিন্তু সেখানকার বর্তমান প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ যে স্মারক ফলক বসিয়েছে তাতে উপচার্যের নাম থাকলেও কবিগুরুর নাম নেই। ওই ফলক বসিয়ে কার্যত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেই অপমান করা হয়েছে।’ এর পরেই কেন্দ্রকে পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকারকে পরামর্শ, এই অহংকারী, আত্মপ্রদর্শনবাদের নমুনাটিকে সরিয়ে দেওয়া হোক এবং গুরুদেবকে যাতে তাঁর প্রাপ্য সম্মান দেশ জানাতে পারে, তার ব্যবস্থা হোক।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলনে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিতর্কিত ফলক নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম তুলে দিল। যদি ওই ফলক না তোলে, তাহলে কাল (শুক্রবার) সকাল ১০টা থেকে আমাদের লোকেরা রবীন্দ্রনাথের ছবি নিয়ে বসবে।’ সম্প্রতি কবিগুরুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যক্ষেত্র বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছিল জাতিসঙ্ঘের সংস্থা ইউনেস্কো। ওই স্বীকৃতির পিছনে বিশ্বভারতীর বর্তমান কর্তৃপক্ষের বিন্দুমাত্র অবদান নেই। কিন্তু প্রচারলোভী হিসেবে পরিচিত বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যু‍ৎ চক্রবর্তী নিজের নাম প্রচারের জন্য জনগণের দেওয়া করের টাকায় তড়িঘড়ি একটি ফলক বসান। ওই ফলকে নিজের রাজনৈতিক প্রভু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নিজের নাম লেখান। কিন্তু কোথাও বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথের নাম নেই। আর তা নিয়েই বিতর্ক তুঙ্গে উঠেছে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00