Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হেরিটেজ তকমা মানা হচ্ছে তো? বিশ্বভারতীর কাছে জানতে চাইল ইউনেস্কো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছিল শান্তিনিকেতন । এই আবহে বিশ্ববিদ্যালয়ে আদৌ ‘আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু’ হচ্ছে কিনা তা জানতে ইউনেসকোর তরফ থেকে  বিশ্বভারতীকে জিজ্ঞাসা করা হল। ইতিমধ্যেই এই মর্মে বিশ্ববিদ্যালয়ে পাঠান হয়েছে ৪৫টি প্রশ্ন । সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, হেরিটেজ রক্ষায় কী কী পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এখন ইউনেসকোকে কোন জবাব দেয়নি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । 

বলা বাহুল্য, কিছুদিন আগে এক ব্যক্তি এই হেরিটেজ রক্ষায় নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে না বলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইউনেস্কোর কাছে  দায়ের হয়েছিল অভিযোগ ।  এরপরেই বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানিয়েছেন,যিনি  অভিযোগ তুলেছেন তিনি  বিশ্বভারতী বা এর সীমানার বিষয়ে সম্যক ধারণা নেই।  আর এই অভিযোগ আসতেই বিশ্ববিদ্যালয়কে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করল ইউনেসকো । 

ওয়ার্ল্ড ‘লিভিং’ হেরিটেজ সাইটের অন্তর্গত হল শান্তিনিকেতন । মূলত আশ্রম সৃষ্টির পর থেকে শান্তিনিকেতনের মৌলিক বৈশিষ্ট্যের ধারা অপরিবর্তিত থাকার কারণেই ইউনেসকোর তরফে ২০২৩ সালে দেওয়া হয়েছিল এই সন্মান । আর এবার হেরিটেজ রক্ষা নিয়ে মোট   ৪৫ টি প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠাল ইউনেসকো । আর উত্তর যতদ্রুত সম্ভব দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত। তবে প্রশ্নের কী জবাব দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটাই এখন মূল দেখার বিষয় ।  

ভারতের মুকুটে নয়া পালক, ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে লিপিবদ্ধ হল গীতা

বিজেপি – আরএসএসের সভা ঘিরে  উত্তাল বিশ্বভারতীর ক্যাম্পাস

দীর্ঘদিন ধরে বন্ধ,‌হেরিটেজ তকমা হারাচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন!

৫০ দিন মাথায় বন্দুক তাক করে বসেছিল জঙ্গি… হামাস বন্দি শিবিরের ভয়াবহ অভিজ্ঞতা শোনাল ফরাসি যুবতী

নেই সিসিটিভি, হোস্টেলের মধ্যে রহস্যমৃত্যু বিশ্বভারতীর পড়ুয়ার, শুরু বিক্ষোভ

Visva Bharati: পর্যটকদের জন্য প্রবেশ মূল্য বাড়ল বিশ্বভারতীর

বায় দূষণে বিপন্ন সুন্দরবন, প্রবল অ্যাসিড বৃষ্টির আশঙ্কা, বিপাকে কলকাতাও

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় ঢাকার রিকশা ও রিকশাচিত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00