Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিসর্জন কার্নিভাল সামনেই, প্রস্তুতি তুঙ্গে পুজো আয়োজকদের

মহালয়ার দিন পুজো উদ্বোধনের শুরুর দিকেই তিনি পুজো আয়োজক সংস্থাগুলির উদ্দেশ্যে বলেছিলেন, কার্নিভালের বেশি দেরি নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) কলকাতায় সূচনা করেছিলেন বিসর্জন কার্নিভালের (CARNIVAL)। ফি বছর সাড়া ফেলেছে সেই উৎসব। প্রতিমা নিরঞ্জন হয় রেড রোডে শোভাযাত্রা করে। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ বছর কলকাতার দুর্গাপুজো পেয়েছে ইউনেস্কোর হেরিটেজ মর্যাদা। তাই আড়ম্বর এবারে আরও বেশি। এখন থেকেই সেই উপলক্ষ্যে চূড়ান্ত ব্যস্ততা পুজো কমিটিগুলির।

আজ বিজয়া দশমী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজ থেকে আগামী ৮ অক্টোবরের মধ্যে কলকাতায় সমস্ত প্রতিমা নিরঞ্জন করতে হবে। জেলাগুলির জন্য সেই সময় বরাদ্দ আগামী ৭ অক্টোবর পর্যন্ত।  কলকাতায় বিসর্জন কার্নিভাল হবে আগামী ৮ তারিখ। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে কার্নিভাল হবে আগামী ৭ তারিখ।

প্রতি বছর রেড রোডের কার্নিভালে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল প্রমুখ। গত ২ বছরে সেই উন্মাদনা দেখা যায়নি অতিমারির জন্য। এবারে আবার দেখা যাবে সেই আড়ম্বর। পাশাপাশি ইউনেস্কো’র মর্যাদা পাওয়ায় এই অনুষ্ঠানে চমক থাকবে আরও অনেক বেশি,

মহালয়ার দিন পুজো উদ্বোধনের শুরুর দিকেই তিনি পুজো আয়োজক সংস্থাগুলির উদ্দেশ্যে বলেছিলেন, কার্নিভালের বেশি দেরি নেই। তাই তখন থেকেই একটু একটু করে প্রস্তুতি নিতে। আজ, পুজো শেষ। পুজোর আগে থেকেই এই কার্নিভালের কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছিল পুজো কমিটিগুলি। আর পুজো মিটতেই তুঙ্গে প্রস্তুতি। কারণ, রেড রোড কার্নিভালের জন্য মাঝে সময় মাত্র ২ দিন। রাজ্যের অন্যান্য জেলাতে কার্নিভাল হবে তার ঠিক ১দিন আগে। মানে আজকের পর হাতে সময় মাত্র ১ দিন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের আধিকারিকরা।

কার্নিভালে পুজো কমিটিগুলি তাদের প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে। থাকে ট্যাবলো। সেই সঙ্গে নাচ, গান, ঢাক, শঙ্খধ্বনি, ধুনুচি নাচের আয়োজন করা হয়। রাজ্যের পক্ষ থেকেও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপাতত সকলের লক্ষ্য সেই দিকেই।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00