নিজস্ব প্রতিনিধিঃ পোল্টি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঝলছে মৃত্যু হল হাজার হাজার মুরগির । সোমবার দুপুরে এমনই মর্মান্তিক ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পোড়ামাধইল গ্রামে । সেখানেই একটি পোল্টি ফার্মে ঘটল এমন ঘটনা। এই বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ঘটনাস্থলে যায় বালুরঘাট দমকল বিভাগ।
ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় ১ ঘণ্টা ধরে চলে আগুন নেভানোর কাজ। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে আগুন ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে প্রায় দেড় হাজারের বেশি মুরগির। জানা গিয়েছে, প্রথমে গ্রামবাসীদের নজরে আসে পোল্টি ফার্মে আগুন লাগার ঘটনা। স্থানীয়রাই শুরু করে আগুন নেভানোর কাজ। পাশাপাশি পোল্টি ফারমের ভেতর থেকে মুরগির বাচ্চা, খাবার সহ অন্যান্য জিনিসপত্র তাঁরা বের করে আনেন। এরপরেই আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী।
জানা গিয়েছে, ওই পোল্টি ফার্মের মালিক অমৃত বসাক। এই আগুন লাগার জেরে তাঁর ব্যাপক অর্থের ক্ষতি হয়েছে। প্রায় ৩-৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফার্মের মালিক । দিন চারেক আগেই ওই ফার্মে আনা হয়েছিল ২২০০টি মুরগির ছানা। আগুন লাগার কারণে প্রায় সবকটি মুরগি প্রাণ হারান। তবে কী করে আগুন লাগাল তা এখন জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই এই মুরগি মৃত্যুর ঘটনা নিয়ে পোড়ামাধইল গ্রামে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।