রাজ্যের সেরা বালুরঘাট জেলা হাসপাতাল, মিলল কেন্দ্রের স্বীকৃতি

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের মধ্যে সেরা হাসপাতালের স্বীকৃতি পেল বালুরঘাট জেলা হাসপাতাল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই পুরস্কার দেওয়া হয়েছে। বালুরঘাটের এই হাসপাতালটি বছরে ৯০ লক্ষ টাকা করে তিন বছরে মোট ২ কোটি ৭০ লক্ষ টাকা পাবেন। এই অর্থ পরিকাঠামোগত উন্নয়নের জন্যই ব্যয় করতে চায় হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের লাকশা, মুসকান ও এনকিউএএস প্রকল্পের অন্তর্গত বালুরঘাট হাসপাতালের মোট ১৬টি বিভাগকে এই পুরস্কার দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, গত ২৫ থেকে ২৭ মে স্বাস্থ্যমন্ত্রকের একটি দল পরিদর্শনে আসে। প্রতিনিধি দলটি তিন দিন ধরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। কেন্দ্রের এই তিনটি প্রকল্পে যথাক্রমে ৯৬, ৯৪ ও ৯৩ শতাংশ নম্বর দেওয়া হয়েছে। লাকশা প্রকল্পে হাসপাতালের প্রসূতি বিভাগ ও মুসকান প্রকল্পে শিশু বিভাগের বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখা হয়।

এই প্রসঙ্গে হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান, ‘হাসপাতালে ১৬টি বিভাগে কোয়ালিটি সার্টিফিকেট পেয়েছি আমরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে আমাদের টিম খুব ভালো কাজ করেছে। কেন্দ্রের এই স্বীকৃতি আগামীদিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে।‘ উল্লেখ্য, এর আগে বালুরঘাট জেলা হাসপাতাল কেন্দ্রের স্বীকৃতি পেয়েছিল। কায়া প্রকল্পে এই স্বীকৃতি পেয়েছিল বালুরঘাটের হাসপাতাল।

খাদ্যতালিকায় রাখুন এই ছোট মাছগুলি, উপকার পাবেন একাধিক

ক্যান্সার প্রতিরোধে ৩০ মিনিট শরীর চর্চা, বিপদ থাকবে দূরে

খাবার পরেই চা খাওয়ার অভ্যাস? ডেকে আনছেন চরম বিপদ

৭ ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও শরীরে থাকবে তারুণ্যের জেল্লা

মাইগ্রেনের অসহ্য যন্ত্রণায় কাবু? ঘরে তৈরি করে নিন অব্যর্থ বাম

হাড়ের অসহ্য যন্ত্রনায় কাবু? ক্যান্সারের লক্ষণ নয়তো? আগে থেকে সাবধান হোন

খালিপেটে কারিপাতা খেলে কী উপকার মেলে?

কম খরচেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন কোল্ড কফি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]