মাকে মেরে চম্পট দিল জেল পুলিশ ছেলে, চাঞ্চল্য বালুরঘাটে

শোভনের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে মাকে খুন করার। কেননা ঘটনার পর থেকেই সে বেপাত্তা। তার কোয়ার্টার থেকেই উদ্ধার হয়েছে তার মায়ের দেহ।  

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিন জাতের মেয়ের সঙ্গে প্রেম। সেই প্রেম মেনে নিতে পারেননি মা। আর সেই রাগেই মাকে খুন করে চম্পট দিল ছেলে(Son Killed Mother)। সেই ছেলে কিনা আবার রাজ্যের কারা দফতরের পুলিশ। মানে জেল পুলিশ(Jail Police)। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের(North Bengal) দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলার বালুরঘাটে(Balurghat)। শনিবার গভীর রাতে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। যদিও সেই ঘর বাইরে থেকে বন্ধ ছিল। মৃতার গলায় জড়ানো ছিল গামছা। এ দৃশ্য দেখে পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলাকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে। মৃতার নাম কল্পনা রানি শীল(৪৭)। কোচবিহারের কাম্যাখাগুড়ি এলাকার বাসিন্দা তিনি। তাঁর ছেলে শোভন লাল শীল। এই শোভনের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে মাকে খুন করার। কেননা ঘটনার পর থেকেই সে বেপাত্তা। তার কোয়ার্টার থেকেই উদ্ধার হয়েছে তার মায়ের দেহ।  

জানা গিয়েছে, ২০২১ সাল থেকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে কর্মরত রয়েছে শোভন। আগে একাই জেলখানার আবাসনে থাকত। কয়েক মাস আগে থেকে শোভনের মা তাঁর কাছে এসে থাকতে শুরু করে। শুরুতে সব ঠিকঠাক থাকলেও পরিবারের লোকজন জানাচ্ছেন কয়েকদিনের মধ্যেই বাড়তে থাকে সমস্যা। ছেলের প্রেম নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। এরইমধ্যে শনিবার ঘরের দরজা ভেঙে শোভনের মায়ের দেহ উদ্ধার হতেই তা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। শোভনের মামাতো বোন তথা তার মায়ের ভাইঝি ববিতা শীল জানিয়েছেন, ‘কয়েকদিন থেকেই পিসিকে আর ফোনে পাইনি। ছেলেটার তো একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। সেটা নিয়ে পিসি খুব চিন্তা ছিল। মেয়েটা নিচু জাতের ছিল। সেটা নিয়ে পিসির আপত্তি ছিল। ছেলে প্রথমে জানতো না মেয়েটা নিচু জাতের। এমনটাই শুনেছিলান। এখন কী থেকে কী হয়ে গেল বুঝতে পারছি না।’

রবিবার দুপুরে দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। শনিবার থেকে অভিযুক্তের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এমন কী তাঁর মোবাইলও বন্ধ রয়েছে। এদিকে মৃত্যুর খবর পেয়ে ইতিমধ্যেই বাড়ি এসেছেন মৃতার পরিবারের লোকজন। শোকে পাথর হয়ে গিয়েছেন সকলেই। সবাই বলছেন, এটা আত্মহত্যার ঘটনা হতেই পারে না। ছেলেই খুন করেছে। ইতিমধ্যেই বালুরঘাট থানায় পুরো বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্ট দেবাশিস মণ্ডল। অন্যদিকে এ নিয়ে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করতে চলেছে মৃতার পরিবার। খুন না অন্য কিছু তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

পুজোয় বাজেটের মধ্যে ঘুরে আসুন উত্তরবঙ্গে, রইল বিশেষ পরামর্শ

ছুটি মাত্র চারদিন, পুজোর ঠিকানা হোক এই তিন পাহাড়ি গ্রাম

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে বিশেষ দল গঠন নবান্নের

উত্তর সিকিমে ভয়ঙ্কর দুর্ঘটনা, পর্যটক নিয়ে ১০০০ ফুট নীচের খাদে পড়ল গাড়ি

সুখবর, উত্তরবঙ্গ থেকে দীঘাগামী ভলভো বাসের অনলাইন বুকিংয়ে বিশেষ ছাড়, কবে পর্যন্ত জানুন

ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কবে যাচ্ছেন, কী কর্মসূচি?

জাল সিমকাণ্ডে বালুরঘাটে তৎপর সিবিআই, একাধিক জায়গায় হানা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]