Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিনহাটাকাণ্ড নিয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট জমা দিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : দিনহাটাকাণ্ডে এবার নির্বাচন কমিশনকে রিপোর্ট জমা দিল পুলিশ। গত মঙ্গলবার রাতে দিনহাটায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতেই এবার রিপোর্ট জমা পড়ল নির্বাচন কমিশনের কাছে।

মঙ্গলবার রাতে দিনহাটায় তৃণমূল ও বিজেপির মধ্যে পারস্পরিক সংঘর্ষের ঘটনার পর রাজ্যর নতুন ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়ের কাছে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। কোন পরিস্থিতিতে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটল, সেবিষয়ে জানতে চায় কমিশন। সেই মতো ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যেই কমিশনের কাছে রিপোর্ট পেশ করেছে রাজ্য পুলিশ। কমিশন সূত্রে খবর, দিনহাটার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। সেই এফআইআরের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

গত মঙ্গলবার দিনহাটার নিগম নগর এলাকায় দলীয় কর্মসূচি সেরে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বাড়ি ফিরছিলেন, সেই সময় নিশীথের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর সঙ্গেও হাতিহাতিতে জড়িয়ে পড়েন নিশীথ প্রামাণিক। গোটা ঘটনাকে কেন্দ্র করে দিনহাটার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দিনহাটাকাণ্ডের প্রতিবাদে বুধবার ২৪ ঘণ্টার বনধ পালন করেছে তৃণমূল।

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

নির্বাচন কমিশনের ‘নির্দেশ’ মানল না নবান্ন, ৪ অফিসারকে সাসপেন্ড করল না

বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে গ্রেফতার আরও এক

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা, ৪ জনকে ২০ বছরের সাজা আদালতের

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00