Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রয়াত সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনের মায়া কাটিয়ে অমৃতলোক যাত্রা করেছেন সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা (PRABRAJIKA BHAKTIPRANA)। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।

মঠ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বয়সজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর জ্বর হয়েছিল। গত ৫ ডিসেম্বর শারীরিক সমস্যার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয়েছিল রামকৃষ্ণ সারদা মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে। জানা গিয়েছে, গত ১০ ডিসেম্বর তাঁর অবস্থার অবনতি হয় আরও। ফুসফুসে ছড়িয়ে পড়ে সংক্রমণ। এরপরে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। গত রবিবার, ১১ ডিসেম্বর রাত্রি ১১টা ২৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর।

শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লিখেছেন, সারদামঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের চতুর্থ প্রেসিডেন্ট প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির প্রয়াণের খবরে তিনি শোকস্তব্ধ। লিখেছেন, তাঁর প্রয়াণে আধ্যাত্মিক জগৎ এবং ভক্তদের বিরাট ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী সন্ন্যাসিনীর আত্মার শান্তি কামনা করেছেন।

১৯৫৩ সালে ব্রহ্মচর্যের দীক্ষা নিয়েছিলেন ভক্তিপ্রাণা। ১৯৫৯ সালে সন্ন্যাসগ্রহণ করেন তিনি। ১৯৬০ সালে রামকৃষ্ণ সারদা মিশনের পরিচালন সমিতির সদস্য হন। ১৯৬১ সালে মাতৃ ভবনের সম্পাদক হন। ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর থেকে তিনি ছিলেন সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের সহ অধ্যক্ষা। ২০০৯ সাল থেকে অধ্যক্ষা ছিলেন তিনি। তাঁর প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00