নিজস্ব প্রতিনিধিঃ শিলিগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে রংপোর কাছে সেতু ভেঙে খাদে পড়ল যাত্রীবাহী বাস। আর তাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪ জন । চলছে উদ্ধারকাজ। আহত যাত্রীদের উদ্ধার করে রংপো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। মনে করা হচ্ছে, এদিনের দুর্ঘটনার জেরে বাড়বে নিহতদের সংখ্যা।
স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে একটি বাস গ্যাংটক যাচ্ছিলেন। তখনই রংপোর কাছে সেতু ভেঙে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাস। রাস্তা থেকে সোজা তিস্তায় পারে গিয়ে পড়ে বাসটি। সেইসময় প্রায় ২০ জন যাত্রী ছিল বাসে । জোরকদমে চলছে উদ্ধারকাজ। এখন পর্যন্ত বেশ কয়েকজন যাত্রী বাসের মধ্যে আটকে রয়েছে বলে খবর।
এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিকিম এবং কালিম্পং পুলিশ সহ উদ্ধারকারী দল। তারা গিয়ে যাত্রীদের বাস থেকে বের করে আনছে। কালিম্পঙের পুলিশ সুপার শ্রী হরি পাণ্ডে বলেন, এখনও পর্যন্ত ৪ জনের দেহ পাওয়া গিয়েছে। উদ্ধারকাজ চলছে। আহত হয়েছেন কুড়ি জনের কাছাকাছি। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে কী করে এমন দুর্ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।