Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাপে পড়ল পার্থ, ফের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত  ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরও বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বোলপুর, বিষ্ণুপুর, হাওড়ার বাগনান ও পাটুলি এই চার জায়গায়   তাঁর জমি বাজেয়াপ্ত  করেছে ইডি আধিকারিকরা । পাশাপাশি  পার্থ আরও চার কোম্পানির হদিশ পাওয়া গেছে। সব মিলিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্রায় ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো  তদন্তকারী সংস্থা ।

ইডি সূত্রে জানা গিয়েছে, তা সরাসরি পার্থের নামে নয়।  তবে সেই  সকল সম্পত্তি পার্থ ঘনিষ্ঠর নামে রয়েছে। তাই নিয়োগ দুর্নীতির সঙ্গে এই জমি, সম্পত্তি এবং টাকার যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। শুধু তাই নয়  এই নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করতে পারেন  তদন্তকারী সংস্থার আধিকারিকরা।  এরফলে আরও চাপ বাড়ল পার্থর।

বলা বাহুল্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের শুরুতে পার্থ-ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ হিসাবে উদ্ধার হয়েছিল ৪৯.৮০ কোটি টাকা।  শুধু তাই নয়  ৪ কোটির সোনা, কিছু জীবনবিমা এবং ফ্ল্যাট এবং বাড়ির খোঁজও মিলেছিল। আর সেই বাড়িটি ছিল বোলপুরে। যার নাম অপা। বর্তমানে পার্থ সঙ্গে অপাও রয়েছেন জেল হেফাজতে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি। আর এই তদন্ত করতে গিয়েই উঠে এসেছে একের পর এক তথ্য। সামনে এসেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিপুল সম্পত্তি। এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মোট ১৩৫ কোটি টাকার নগদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।  এই আবহে আরও সম্পত্তির হদিশ পেল তদন্তকারী সংস্থা।

ইডির মামলায় জামিন, তবে সিবিআই মামলায় ছাড় পেলেন না পার্থ

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতার হাতের লেখার নমুনা সংগ্রহ সিবিআইয়ের

পার্থ চট্টোপাধ্যায় অক্সিজেন সাপোর্টে আছেন, জামিন চেয়ে আদালতে আইনজীবী

পার্থর জামিন আবেদন নিয়ে সিবিআইকে হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

ইডিকে বয়ান দিলেন পার্থর জামাই, কী বললেন নিয়োগ কেলেঙ্কারি নিয়ে?

‘বেসরকারি হাসপাতালে গেলে নিজের খরচে করতে হবে চিকিৎসা’ , পার্থকে নির্দেশ আদালতের

পার্থর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, খেতে পারছেন না খাবার, চিন্তিত চিকি‍ৎসকরা

প্রেসিডেন্সি জেলের মধ্যেই ‘প্যানিক অ্যাটাক’ পার্থ চট্টোপাধ্যায়ের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00