Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পার্থ চট্টোপাধ্যায় অক্সিজেন সাপোর্টে আছেন, জামিন চেয়ে আদালতে আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার ফের একবার আদালতে জামিন চাইলেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী শুক্রবার জানান, পার্থ গুরুতর অসুস্থ। বৃহস্পতিবার থেকে তিনি অক্সিজেন সাপোর্টে রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে পার্থকে গ্রেফতার করা হয়েছিল। তবে প্রাথমিক মামলায় গত বছরের অক্টোবরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। প্রাথমিকে ইডির মামলা থেকে আগেই জামিন পেয়ে গিয়েছেন পার্থ। সিবিআইয়ের মামলা এখনও চলছে।

কলকাতার বিচারভবনে শুক্রবার পার্থের জামিন মামলার শুনানিতে  তাঁর আইনজীবী জানিয়েছেন, প্রাথমিকের মামলায় ২০২৪ সালের ১ অক্টোবর পার্থকে ‘শোন অ্যারেস্ট’ করেছিল সিবিআই। এর মাধ্যমে গ্রেফতার হওয়া ব্যক্তিকে পুনরায় গ্রেফতার করা যায়। ১৫ অক্টোবর জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পর থেকে সিবিআই আর কোনও জেরা করেনি। সিবিআইয়ের অভিযোগ, অযোগ্য চাকরিপ্রার্থীদের নামের তালিকার উপর বিভিন্ন নির্দেশমূলক মন্তব্য লিখে দিতেন পার্থ নিজে। তারপর সেই লেখা অন্য একটি কাগজে নকল করতেন এক মহিলা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর হাতের লেখা উদ্ধার করা যায়নি, কিন্তু অনুলিখন পাওয়া গিয়েছে।  যে মহিলার নাম উঠে এসেছে তার সঙ্গেও কথা হয়েছে বলে চার্জশিটে দাবি করেছে সিবিআই।

শুক্রবার আদালতে সিবিআইয়ের এই দাবি মানতে চাননি নিয়োগ দুর্নীতিতে জেল খাটা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তাঁর যুক্তি, পার্থের হাতের লেখা উদ্ধার করা যায়নি। তাহলে প্রমাণ কোথায় যে তিনিই লিখতেন? সিবিআইয়ের অভিযোগ, একটি প্রার্থিতালিকায় ১৫টি নাম আলাদা করে ঢুকিয়ে দিতে বলেছিলেন পার্থ। ৭০০ জনের বেশি চাকরিপ্রার্থীর নাম ছিল ওই তালিকায়। পার্থের আইনজীবী জানান, এই অভিযোগের সপক্ষে কোনও নথি দেখাতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। শুধু শিক্ষামন্ত্রীর তৎকালীন ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের বয়ান এই অভিযোগ প্রমাণের জন্য কোনওভাবেই যথেষ্ট হতে পারে না।

এদিনের শুনানিতে বারবার উঠে এসেছে প্রবীরের প্রসঙ্গ। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য, ২০২২ সাল থেকে এই মামলা চলছে। একাধিক বার প্রবীরকে তলব করেছিল সিবিআই। কিন্তু আগে এই সংক্রান্ত কোনও কথাই কেন্দ্রীয় সংস্থাকে জানাননি তিনি। প্রার্থীদের নামের তালিকাটি উদ্ধার হওয়ার পরে গত বছর অগস্ট মাসে এই সংক্রান্ত বয়ান দেন।

 

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00