Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতার হাতের লেখার নমুনা সংগ্রহ সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়। বিজেপি নেতা অরুণ হাজরার হাতের লেখার নমুনা সংগ্রহ করল সিবিআই। এর আগে তাঁর কন্ঠস্বর সংগ্রহ করা হয়েছিল। মঙ্গলবার হাতের লেখার নমুনা সংগ্রহ করা হল।

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বাংলার মুখ পুড়েছে বহু আগেই। এর আগে ফেব্রুয়ারি মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উত্তর কলকাতার বিজেপি নেতা অরুণ ওরফে চিনু হাজরার বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। জানা গিয়েছে, তদন্তে নেমে সিবিআই বেশ কিছু ডায়েরি বাজেয়াপ্ত করেছে। ডায়েরিতে রয়েছে চিনু হাজরার হাতে লেখা লেনদেনের হিসাব।

শোনা যাচ্ছে, প্রাইমারিতে নিয়োগের জন্য ১১ কোটি ৭০ লক্ষ টাকা অরুণ হাজরা সুজয়কৃষ্ণকে দিয়েছিলেন। এর পাশাপাশি গ্রুপ ডি’র জন্য ১৫ কোটি, গ্রুপ সি’র জন্য ৯ কোটি টাকা দিয়েছিলেন। আরও বেশ কিছু সরকারি জায়গায় নিয়োগের জন্য ৩ কোটি টাকা দেওয়া হয়েছিল। এসবের জন্য একটি চুক্তিপত্রতেও সাক্ষর করতে হয়েছিল তাঁকে।

তদন্তে নাম উঠে আসার পর চিনু হাজরার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল, এবার হল হাটের লেখার। প্রসঙ্গত প্রথমে কংগ্রেস করতেন চিনু। তারপর যোগ দেন তৃণমূলে এবং শেষে ভারতীয় জনতা দলের সদস্যপদ নিয়েছিলেন তিনি।

প্রাথমিক নিয়োগ মামলায় রাজ্যের বহু নেতা মন্ত্রীর নাম উঠে এসেছে। এ নিয়ে বিশদে তদন্ত চালাচ্ছে সিবিআই। হাই কোর্টেও চলছে মামলা। প্রাথমিক নিয়োগের মামলাতেই জেলে বন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee)

ইডির মামলায় জামিন, তবে সিবিআই মামলায় ছাড় পেলেন না পার্থ

পার্থ চট্টোপাধ্যায় অক্সিজেন সাপোর্টে আছেন, জামিন চেয়ে আদালতে আইনজীবী

পার্থর জামিন আবেদন নিয়ে সিবিআইকে হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

ইডিকে বয়ান দিলেন পার্থর জামাই, কী বললেন নিয়োগ কেলেঙ্কারি নিয়ে?

‘বেসরকারি হাসপাতালে গেলে নিজের খরচে করতে হবে চিকিৎসা’ , পার্থকে নির্দেশ আদালতের

পার্থর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, খেতে পারছেন না খাবার, চিন্তিত চিকি‍ৎসকরা

প্রেসিডেন্সি জেলের মধ্যেই ‘প্যানিক অ্যাটাক’ পার্থ চট্টোপাধ্যায়ের

যারা দুঃসময়ে আমার পাশে থেকেছেন, তাদের অগ্রিম শুভেচ্ছা : পার্থ চট্টোপাধ্যায়

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00