Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইডিকে বয়ান দিলেন পার্থর জামাই, কী বললেন নিয়োগ কেলেঙ্কারি নিয়ে?

Share:

নিজস্ব প্রতিনিধি: শিরোনামে আবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। রেকর্ড করা হল পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের বয়ান। কী ভাবে এই দুর্নীতি হয়েছে, কত কোটি টাকার দুর্নীতি হয়েছে সেই সব কিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ইডির মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় জামিন না পাওয়ায় এখনও জেলবন্দি রয়েছেন।

ইডি এর আগে কল্যাণময় ভট্টাচার্য ও তাঁর অধীনে থাকা কয়েকটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। এই সকল ওভিযোগ ছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কযুক্ত। বর্তমানে মামলার বিচার চলছে।  শিক্ষামন্ত্রীর জামাতা জানিয়েছেন শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই তিনি ‘বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্ট’-এর মেম্বার ছিলেন। স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর আত্মীয় ও ঘনিষ্ঠ কিছু ব্যক্তিকে নিয়ে এই ট্রাস্ট তৈরি করেন পার্থ। ইডির অভিযোগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির কালো টাকা ওই ট্রাস্ট এবং কল্যাণময়ের নানা সংস্থার মাধ্যমে সাদা করা হয়।

ওই ট্রাস্টের মাধ্যমেই একটি জমি কিনে সেখানে স্কুল তৈরি করা হয় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে। ইডির আরও দাবি কল্যাণময় লিখিত বয়ানে জানিয়েছিলেন, এই সব কিছু তিনি করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00