সিকিম-দার্জিলিংয়ে তুষারপাত, হোটেল বন্দি পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড় থেকে সমতল। দার্জিলিং ও সিকিমে তুষারপাতের ঘটনা ঘটেছে। পূর্ব ও উত্তর সিকিমে ভারী তুষারপাত হয়েছে। পাশাপাশি দার্জিলিং এর বেশ কিছু স্থানে তুষারপাতের ঘটনা ঘটেছে। ভারী তুষারপাতের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। হোটেল বন্দি হয়ে পড়ছেন পর্যটকরা। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।

গত কয়েকদিন ধরেই দার্জিলিং ও সিকিমে তাপমাত্রার পারদ নিম্নমুখী। হিমেল হাওয়ায় কনকন ঠান্ডায় জবুথবু মেরে গিয়েছেন সাধারণ মানুষ। পূর্ব ও উত্তর সিকিমে ভারী বরফের চাদরে ঢেকে গেছে বিস্তীর্ণ অঞ্চল। ভারি তুষারপাতের কারণে বেশ কিছু জায়গায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাহাড়ের মত সমতলেও পাল্লা দিয়ে কমেছে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা।। বুধবার দুপুর থেকে শহর শিলিগুড়ি ছিল কুয়াশায় মোড়া। সকাল থেকে আকাশ মেঘলা ছিল। বেলা বাড়লেও কিন্তু রোদের দেখা মেলেনি।

শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের অন্যান্য জায়গাগুলিতেও যথেষ্ট ঠান্ডা অনুভূত হচ্ছে। পাহাড়ের সঙ্গে সমতল কনকনে ঠান্ডা উপভোগ করছে সকলে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে তাপমাত্রা আরও নিম্নমুখী হবে। বইবে উত্তরের কনকনে ঠান্ডা হাওয়া। আগামী সপ্তাহের মকর সংক্রান্তি পর্যন্ত সকালে কুয়াশার দাপট আর সঙ্গে কনকনে ঠান্ডা হওয়ার প্রকোপ থাকবে বঙ্গে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]