সুখবর, উত্তরবঙ্গ থেকে দীঘাগামী ভলভো বাসের অনলাইন বুকিংয়ে বিশেষ ছাড়, কবে পর্যন্ত জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : উত্তরবঙ্গ থেকে দিঘায় সরাসরি পৌঁছতে শুরু হয়েছে ভলভো বাস পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬টি রুটে উত্তরবঙ্গ থেকে দিঘায় যাওয়ার জন্য এই বাস পরিষেবা চালু করেছেন। অবশেষে  উত্তরবঙ্গ থেকে দীঘাগামী ছয়টি এসি ভলভো বাসের অনলাইন বুকিং শুরু হয়েছে। আগামী ১৫ জুন পর্যন্ত টিকিট কাটলে মিলবে ২৫ শতাংশ ছাড়।

উত্তরবঙ্গ থেকে এবার সরাসরি দিঘার জগন্নাথ মন্দির। খুব সহজেই এবার থেকে উত্তরবঙ্গবাসী পৌঁছে যাবেন দিঘার সমুদ্র সৈকতে। শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ থেকে এই বাসগুলো ছাড়া হবে বলে জানা গিয়েছে। এখন থেকে শুরু হয়ে গিয়েছে অনলাইনে বুকিং করার কাজ। আগামী ১৫ জুন পর্যন্ত বুকিং করলে যাত্রীরা পাবেন ২৫ শতাংশ ছাড়। টিকিট বুকিং কাউন্টারও বেশ কয়েকটি খোলা হয়েছে কোচবিহার, আলুপুরদুয়ার, ফালাকাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা ও দিঘায়। বাড়তি সুবিধা হিসেবে ওই ভলভা বাসে মিলবে জলের বোতল ও কম্বল।

বর্তমানে উত্তরবঙ্গ থেকে দিঘায় সরাসরি যাওয়ার ট্রেন বলতে শুধু পাহাড়িয়া এক্সপ্রেস। সপ্তাহে একদিনই এনজেপি থেকে দিঘায় যায়। প্রতি শুক্রবার সেই ট্রেনে সংরক্ষিত টিকিট পাওয়াও খুব কঠিন। এই পরিস্থিতিতে এসি ভলভো বাসগুলো  চালু হওয়ায় খুশি অনেকেই। এখন থেকে আর কষ্ট করে নয়, স্বাচ্ছন্দ্যে দিঘা সমু্দ্র সৈকত ও জগন্নাথ মন্দির পরিদর্শন করতে পারবেন উত্তরবঙ্গবাসী।

বাসে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, পুশব্যাক সিট, ব্যক্তিগত রিডিং লাইট। যাত্রী নিরাপত্তা ও আরামদায়ক যাত্রার জন্য উন্নত প্রযুক্তির ব্যবস্থা রয়েছে বাসগুলোতে। এই অত্যাধুনিক ভলভো বাস কিনতে খরচ করেছে প্রায় ৯.৫ কোটি টাকা।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]