Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণায় নজর কাড়লেন বাঁকুড়ার অয়ন

Share:

নিজস্ব প্রতিনিধি : মেয়াদ শেষের পর মহাকাশে ভেসে বেড়াচ্ছে নিষ্ক্রিয় রকেট, কৃত্রিম উপগ্রহের যন্ত্রাংশ। মহাকাশে তৈরি হওয়া এই জঞ্জাল বিজ্ঞানীদের কাছে চিন্তার কারণ। তবে এবার সেই জঞ্জাল দূর করার উপায় বাতলেছেন বাঁকুড়ার দ্বাদশ শ্রেণির ছাত্র অয়ন দেওঘরিয়ার। ডিএভি স্কুলের ছাত্রের এই গবেষণা নজর কেড়েছে আন্তর্জাতিক বিজ্ঞানীদের। আমেরিকায় আলাবামায় মহাকাশ বিজ্ঞান কনভেনশনে ডাক পড়েছে অয়েনের।

ছোটবেলা থেকেই মহাকাশ বিজ্ঞানে আগ্রহী বাঁকুড়ার ডিওভি স্কুলের ছাত্রের। বিজ্ঞানী স্টিফেন হকিন্সের জীবনী পড়ে মহাকাশ বিজ্ঞানী আগ্রহী হয় সে। পৃথিবী থেকে পাঠানো নানা যন্ত্রাংশ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর মহাকাশে ভেসে বেড়ায়। কীভাবে ওই সব নিষ্ক্রিয় হয়ে যাওয়া যন্ত্রাংশকে পৃথিবীতে ফিরে এনে ব্যবহারযোগ্য করে তোলা যায়, সেটাই ছিল অয়নের গবেষণার মূল কাজ।

২০২৩ সালে অয়নের গবেষণার সেই কাজ স্বীকৃতি পায় দেরাদুনের ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি আয়োজিত ন্যাশনাল স্পেস কনভেনশনে। এরপর অয়ন তাঁর প্রোজেক্ট পেপার পেশ করেন গোয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত ন্যাশনাল স্পেস সায়েন্সের সম্মেলনে। দুই জায়গায় স্বীকৃতি পাওয়ার পর আন্তর্জাতিক বিজ্ঞানীদের নজরে পড়ে অয়ন। আগামী ১১ থেকে ১৫ নভেম্বর আলাবামায় আন্তর্জাতিক এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে ডাক পান অয়ন। সেই সম্মেলনে যদি বিজ্ঞানীদের স্বীকৃতি মেলে তবে সেটি পাঠানো হবে নাসার ইউনাইটেড স্পেস অ্যান্ড রকেট সেন্টারে।

বাঁকুড়ায় বাড়ছে উদ্বেগ! কালাজ্বরে এক আক্রান্তের হদিশ

ফের খুন তৃণমূলকর্মী, বাঁকুড়ার সোনামুখীতে বুথ আহ্বায়ককে লক্ষ্য করে গুলি

টানা বৃষ্টিতে বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ বিছিন্ন ২০টি গ্রামের, সঙ্কটে স্থানীয়রা

বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

ভুয়ো শংসাপত্র দিয়ে ভর্তি, বাঁকুড়া সম্মিলনীতে ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার

৩০ বছর আগে স্ত্রীকে খুন করে যাবজ্জীবন, তাঁবু থেকে উদ্ধার বৃদ্ধের পচাগলা দেহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00