নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে প্রবল বৃষ্টি। একাধিক জেলায় বাড়ি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পুরুলিয়া বাঁকুড়া সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে গন্ধেশ্বরী নদীর উপর মানকানালী সেতু। এর জেরে নদীর তীরে অবস্থিত প্রায় কুড়িটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এর ফলে চরম সমস্যায় পড়েছেন ওই এলাকায় অসংখ্য পড়ুয়া কৃষক এবং সাধারণ মানুষ। নিত্যদিনের কাজে তাঁদের হাজার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় জেলায় মাত্র ৭২ মিলিমিটার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে গিয়েছে মানকানালী সেতু। পাশাপাশি টানা বৃষ্টির কারণে জল বাড়তে শুরু করেছে বাঁকুড়ার নদীগুলো। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী,কংসাবতী, ভৈঁরোবাঁকি এবং শালী নদী ক্রমাগত ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে। তারফলে বাঁকুড়ার বহু রাস্তা এবং সেতু। মঙ্গলবার থেকে টানা বৃষ্টি চলছে বাঁকুড়ায় তারফলেই জল বাড়তে শুরু করেছে নদীগুলোতে। দ্বারকেশশ্বরের জল বাড়ায় মীনাপুর ও ভাদুল জলমগ্ন হয়ে রয়েছে। ধানগোরা থেকে বাগানেপাড়া যাতায়াতেরল রাস্তায় জল জমে গিয়েছে। জল ছুঁয়েছে হাঁটু। রাজ্য সড়কের উপরেও বিভিন্ন জায়গা জলে ডুবে গিয়েছে। এরফলে নাজেহাল অবস্থায় পড়েছেন সাধারণ মানুষ।