Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আয়ুষ পরিষেবা নিয়ে জেলায় জেলায় বিডিওদের বিশেষ নির্দেশ নবান্নের

নবান্ন থেকে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি ডিসপেন্সারিতে আয়ুষ চিকিৎসকদের জন্য কম্পিউটার ও ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা করতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রামাঞ্চলে আয়ুষ চিকিৎসা(Ayush Treatment) পদ্ধতিকে জনপ্রিয় করতে আয়ুষ চিকিৎসকদের জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পোর্টাল তৈরি করেছে। যার সাহায্যে চিকিৎসকরা বিভিন্ন ধরনের রোগীর সমস্যার কথা নথিভুক্ত করে পরামর্শ পেতে পারেন বিশেষজ্ঞদের। এই চিকিৎসার আপডেটও গ্রামে কর্মরত আয়ুষ চিকিৎসকদের কাছে পৌছে দেওয়া হচ্ছে। কিন্তু রাজ্যের সরকারি ডিসেপন্সারিতে(Government Dispensary’s) না রয়েছে কম্পিউটার না ইন্টারনেট পরিষেবা। ফলে কেন্দ্রীয় পোর্টালকে চিকিৎসার কাজে ব্যবহারই করতে পারছেন না আয়ুষ চিকিৎসকরা। সেই বিষয়ে আয়ুষ কতৃর্পক্ষের চিঠি পেয়েই অবশেষে উদ্যোগী হল নবান্ন(Nabanna)। জেলাশাসকদের(District Magistrates) নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি ডিসপেন্সারিতে আয়ুষ চিকিৎসকদের জন্য কম্পিউটার ও ইন্টারনেট পরিষেবার(Providing Computers with Internet Facilities) ব্যবস্থা করতে। তা না হলে আয়ুষ পোর্টালের সুবিধা তারা পাবেন না।

গ্রামাঞ্চলে এখনও সক্রিয় ভাবে কাজ করতে পারছেন না আয়ুষ চিকিৎসকরা। পরিকাঠামোগত সুবিধা না থাকায় রেজিস্ট্রারড আয়ুষ চিকিৎসকরা থেকেও কাজ করতে পারছেন না, এমনই অভিযোগ। ইতিমধ্যেই আয়ুষ কতৃর্পক্ষ বিষয়টি রাজ্য প্রশাসনের নজরে এনে সহযোগিতার আর্জি জানিয়েছেন। স্বাস্থ্য পরিকাঠামোগত দুর্বল পরিস্থিতির জন্যই আয়ুষ পরিষেবা গ্রামাঞ্চলে ভালোভাবে চালু করা যাচ্ছে না বলে স্বীকার করে নিয়েছে নবান্ন। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, কিছু জেলা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। নবান্ন সূত্রে জেলাশাসকদের তাই জানানো হয়েছে, বিডিওদের এখনই নির্দেশ দিতে যাতে বিষয়টি পর্যালোচনা করে আয়ুষ চিকিৎসকদের জন্য ইন্টারনেট পরিষেবা ও কম্পিউটারের উপযুক্ত ব্যবস্থা করা হয়। স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, রাজ্যের বিভিন্ন জেলায় ১১৭৮টি সরকারি ডিসপেন্সারি বা ক্লিনিক খোলা হয়েছে। যেখানে ১২৪০ জন চিকিৎসক রয়েছে। অথচ জেলাগুলিতে একটিও মডেল ক্লিনিক নেই। অর্থাৎ নীচুতলায় স্বাস্থ্য ব্যবস্থার উদাসীনতাই যার প্রকাশ বলে মনে করা হচ্ছে।

গ্রামীন ক্লিনিকগুলিতে ৫৪৩ জন আয়ুষ চিকিৎসক রয়েছেন। তাঁদের ওপর নির্ভর করে নীচুতলার স্বাস্থ্য ব্যবস্থা চালু রয়েছে। অথচ কোনও ক্লিনিকেই ইন্টারনেট পরিষেবা নেই। মাত্র ৫৮২টি ক্লিনিকে কম্পিউটার রয়েছে। সেগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ হয় না। সাজানো রয়েছে মাত্র। প্রিন্টার পর্যন্ত নেই। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কোচিবহারের মতো সব জেলাতেই বহু ক্লিনিক রয়েছে যেখানে আয়ুষ চিকিৎসক থাকলেও আলাদা বসার ঘর নেই। ফলে রোগী দেখতে তাঁদের সমস্যায় পড়তে হয়। কী ভাবে তাঁরা চিকিৎসা করবেন? সব মিলিয়ে নবান্নের তরফে এবার নির্দেশ, জেলায় জেলায় আয়ুস পরিষেবাকে সাজিয়ে তুলতে হবে।

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পরিষেবার প্রচার বৃদ্ধির নির্দেশ নবান্নের

শনিতে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, কী কী সুবিধা মিলবে?

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00