সম্প্রীতির বাংলা, মালদায় হিন্দু বৃদ্ধের অন্তিম যাত্রায় কাঁধ দিলেন মুসলিমরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বৈষ্ণবনগর : হিন্দু বৃদ্ধের মৃতদেহ সৎকারের কাজে এগিয়ে এলেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। শেষকৃত্য সম্পন্ন করলেন তাঁরা। এমনই সম্প্রীতির ছবি দেখা গেল মালদহে বৈষ্ণবনগর থানার হযরত হাজিপাড়া গ্রামে।

জানা গিয়েছে, গোটা গ্রামে একটি পরিবার হিন্দু পরিবার। সুখে দুঃখে সকলেই এক সঙ্গে থাকেন তাঁরা। বিপদে আপদে কখনও বাধা হয়নি হিন্দু মুসলিম বিষয়টি। সবসময় একসঙ্গেই থেকেছেন তাঁরা। গ্রামের হিন্দু বৃদ্ধ লক্ষ্মী রবিদাসের মৃত্যু হয়। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর মৃত্যু হলে শেষকৃত্যের কাজে এগিয়ে আসেন প্রতিবেশী মুসলিমরাই। নিজের হাতে খাট তৈরি করে নিজেরাই কাঁধের চাপিয়ে মৃত বৃদ্ধকে গাড়িতে তুলেছেন তাঁরা। এখানেই ফের প্রমাণিত হল সবার ওপরে মানুষ সত্য।

বর্তমান সময়ে ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সেখানে মালদায় দেখা গেল অন্য ছবি। এদিন বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে নয়, সবসময় একে অপরকে পাশে থাকতে দেখা গিয়েছে আগেও। গ্রামের বাসিন্দারা জানান, দীর্ঘদিন থেকেই একসঙ্গে কোনও জাত-পাত না মেনে একসঙ্গে বসবাস করেন তাঁরা। দেওনাপুর হযরত হাজিপাড়া গ্রামটি মূলত মুসলিম অধ্যূষিত গ্রাম। এই গ্রামে মাত্র একটি হিন্দু পরিবারের বাস। সেই পরিবারের পাশেও সবসময় থাকেন মুসলিমরা। এদিনও তাঁর অন্যথা হয়নি। সেখানে জাত-পাত নিয়ে রাজনীতি চলছে সর্বত্র, সেখানে এই ছবি সত্যিই স্বস্তি দেয়। ধর্মের বেড়াজাল সরিয়ে হিন্দু বৃদ্ধের শেষকৃত্যে হাত মেলালেন মুসলিম প্রতিবেশীরা। নিজেরাই ব্যবস্থাপনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। সাম্প্রদায়িক ভেদাভেদের কোনও জায়গা নেই।

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

‘পাকিস্তানের মতো নরকে পাঠাবেন না’, মোদি সরকারের কাছে কাতর আর্জি হিন্দু শরণার্থীদের

সম্প্রীতির বাংলা, আকবর-সেলিমদের কাঁধে চেপে শ্মশান যাত্রা হিন্দু পুরোহিত বিদ্যাধরের

স্ত্রীকে ভিডিও কল করে আত্মঘাতী স্বামী , মালদা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য

ফারাক্কার সাঁকোপাড়া হল্ট স্টেশন অবরোধ,ধুন্ধুমার পরিস্থিতি! চরম ভোগান্তি যাত্রীদের

দাউদাউ করে জ্বলছে আগুন, চারদিক ঢেকেছে কালো ধোঁয়ায়, উৎসবের রাতে পুড়ে ছাই গৃহস্থ বাড়ি

বিরাট পাকা বাড়ির মালিক, তবুও বিজেপির উপপ্রধানের স্বামীর নাম আবাস তালিকায়

কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে ফের সরব মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]